তুমি কি মনে কর? এ ধরনের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতায় ব্যাপক গুরুত্ব বহন করে? তোমার পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, পাঠ্যপুস্তকের উল্লিখিত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ৭টি দল অংশগ্রহণ করে। মোট আসন ৩১০টি। ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে ২৯৮টি। তাছাড়াও আওয়ামী লীগ জাতীয় পরিষদেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগ ছিল স্বাধীনতার পক্ষে এবং পাকিস্তানি শাসন ও শোষণের বিপক্ষে। তাই মূলত জনগণ আওয়ামী লীগকে নিরঙ্কুশ জয়ী হতে সহযোগিতা করে। এ নির্বাচনে আওয়ামী লীগের জয় হলো বাংলার স্বাধীনতাকামী জনগণের জয় এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতি ঘৃণার তীব্র বহিঃপ্রকাশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের নিকট ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে। এতে করে বাংলাদেশের জনগণ দারুণভাবে ক্ষুব্ধ হয় এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে। সুতরাং বলা যায়, ১৯৭০-এর নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং আমরা স্বাধীনতা অর্জন করি।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
তুমি কি মনে কর? এ ধরনের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতায় ব্যাপক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর