শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে । পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা ২১ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা ৩৪ ভাগ পূর্ব পাকিস্তান পেত। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র ৩১ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তারে উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের ২০০০ মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এ বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে একটি প্রতীকী পোস্টার ব্যবহার করা হতো। যেমন- গরুটি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে ।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্…

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: question image

উত্তর

ময়মনসিংহ ১১নং সেক্টরের অধীনে ছিল

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ জনতার সমাবেশে ১৮ মিনিটের যে ঐতিহাসিক ভাষণ দেন তা ইতিহাসে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ হিসেবে খ্যাত। এ ভাষণে তিনি ৪টি দাবি উত্থাপন করেন- (i) সামরিক আইন প্রত্যাহার করতে হবে; (ii) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে; (iii) গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে; (iv) নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ভাষণ তিনি স্বাধীনতার কথা এমনভাবে উচ্চারণ করলেন যাতে ঘোষণার কিছু বাকি ছিল না। অন্যদিকে, শাসকগোষ্ঠীর পক্ষে তার বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা উত্থাপনের অভিযোগ গ্রহণ সহজ হয়নি। মূলত ৭ মার্চের ভাষণ থেকে বাংলাদেশে মুক্তিসংগ্রামের শুরু হয়। মুক্তিযুদ্ধের ৯ মাস বঙ্গবন্ধুর ঐ ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকন্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছে।

উত্তর

উদ্দীপকের ছকে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে । পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা ২১ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা ৩৪ ভাগ পূর্ব পাকিস্তান পেত। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র ৩১ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তারে উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের ২০০০ মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এ বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে একটি প্রতীকী পোস্টার ব্যবহার করা হতো। যেমন- গরুটি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে ।

উত্তর

উক্ত বৈষম্যই অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য স্বাধিকার আন্দোলনের কারণ ছিল না। এর পিছনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্যও কম দায়ী ছিল না। নিচে এসব বৈষম্যের প্রতিক্রিয়ায় বাঙালির স্বাধিকার আন্দোলনের বিষয়টি তুলে ধরা হলো- বাঙালি লড়াকু জাতি। মুঘল, ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো মুখ বুজে সহ্য করেনি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় । আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। ষাটের দশকে সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী তৎপরতা চালানো হয়। ১৯৬১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী, পালন উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটে। একই বছর 'ছায়ানট' নামের সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালির সংগীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে থাকে। পুরো ষাটের দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন। ১৯৬৬ সালে ছয় দফার দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণসহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে। বাঙালির এ দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছয় ও এগারো দফাভিত্তিক আন্দোলন। ছয় দফার বাস্তবায়নে বাঙালি জনগণের আন্দোলনে পুলিশ নির্যাতন শুরু করে ছয় দফাই এক দফায় পরিণত হয়। আর তা হলো স্বাধিকার বা স্বাধীনতা। তাই বলা যায়, বাঙালির স্বাধিকার আন্দোলনে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও প্রশাসনিক বৈষম্যও অধিক পরিমাণে দায়ী ছিল।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

ক
মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
খ
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

ক
কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
খ
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

ক
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাআগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।