“আমার বাঁচার দাবি ছয় দফা”- উক্তিটি যথার্থ মূল্যায়ন কর।
উত্তর: “আমাদের বাঁচার দাবি ছয় দফা” – উক্তিটি যথার্থ। ২১ ফেব্রুয়ারির মধ্য দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদী চিন্তাচেতনার জন্মলাভ করেছিল, তাকে একধাপ এগিয়ে নিয়েছিল ছয় দফা কর্মসূচি। ছয় দফা কর্মসূচি বাঙালি জাতিকে সংগ্রামের শক্তি যুগিয়েছিল। প্রেরণা যুগিয়েছিল স্বৈরাচারী ও গণবিরোধী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে। আইয়ুব সরকার যতই বাঙালি জাতীয়তাবাদের এবং বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনকে দমন করার জন্য নিষ্ঠুরভাবে দমন-নিপীড়ন চালাচ্ছিলেন, ততই পূর্ব পাকিস্তানে আন্দোলন বৃদ্ধি পেতে থাকে। এ প্রেরণার মাধ্যমেই বাঙালি জাতি গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। গণ দাবির মুখে সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকেসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের নিঃশর্ত মুক্তিদানে বাধ্য হয়। এবং ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব বিজয় অর্জন করে। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি লাভ করে । উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা আমাদের বাঁচার দাবি- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
“আমার বাঁচার দাবি ছয় দফা”- উক্তিটি যথার্থ মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর