মুজিবনগর সরকারের গঠনপ্রকৃতি বর্ণনা কর।
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলে গোটা বাঙালি পাকিস্তানি আগ্রাসিদের বিপক্ষে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন। তারই ধারাবাহিকায় সুসংগঠিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং এ সরকার শপথ নেন ১৭ এপ্রিল। মুজিবনগর সরকারের গঠনপ্রকৃতি ছিল নিম্নরূপ- ১. রাষ্ট্রপতি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২. উপ ও অস্থায়ী রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম, ৩. প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমদ, ৪. অর্থমন্ত্রী- এম মনসুর আলী, ৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী- এএইচএম কামারুজ্জামান। ৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী- খন্দকার মোশতাক আহমেদ এবং প্রধান সেনাপতির দায়িত্বে ছিলেন কর্নেল (অব.) এম এ জি ওসমানী। তাছাড়াও মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় ছিল। এছাড়া স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী ন্যাপ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির (মোজাফ্ফর ন্যাপ) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দীন আহমদ (বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী) ও খন্দকার মোশতাক আহমেদ (বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী)-কে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
HSC History 1st Paper Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মুজিবনগর সরকারের গঠনপ্রকৃতি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর