উদ্দীপকের প্রদর্শিত চিত্রটি কোন ঘটনাকে স্মরণ করে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রদর্শিত চিত্রটি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঘটনাটি স্মরণ করিয়ে দেয়। বস্তুত দীর্ঘ ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সমাপ্তিক্ষণ ঘনিয়ে আসে নভেম্বর মাসের শেষ দিকে। ২১ নভেম্বর ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন হলে তা মোকাবিলা করা পাকিস্তানের জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। ডিসেম্বর মাসের মাঝামাঝিতে যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে ৯৩ হাজার পাকিস্তানি সেনাসহ জেনারেল এ. কে. নিয়াজী নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ২১ মিনিটে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ 'দলিলে সই করেন। পাকিস্তানি বাহিনীর এ আত্মসমর্পণের মধ্য দিয়েই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বিশ্বের বুকে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এবং উদ্দীপকের চিত্রে এ ঘটনাটিই প্রতিফলিত হয়েছে।
HSC History 1st Paper Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের প্রদর্শিত চিত্রটি কোন ঘটনাকে স্মরণ করে দেয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর