উদ্দীপকের সাথে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোন কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? তার গঠন সম্পর্কে লেখো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের স্বাধীনতা বিরোধী সংগঠন 'শান্তি কমিটি' ও 'রাজাকার' বাহিনীর সদস্যদের নির্যাতন, হত্যাকাণ্ডের সাদৃশ্য রয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতায় গড়ে ওঠা প্রথম সংগঠন 'শান্তি কমিটি'। মুক্তিযুদ্ধ শুরু হলে কতিপয় ডানপন্থী রাজনৈতিক দল পাকিস্তান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল জেনারেল টিক্কা খানের তত্ত্বাবধানে ১৪০ সদস্যবিশিষ্ট 'নাগরিক শান্তি কমিটি' গঠিত হয়। এটি পিস কমিটি নামেই অধিক পরিচিত। তাদের কাজ ছিল মুক্তিবাহিনীর তৎপরতার বিরুদ্ধে ও মুক্তিকামী জনগণের বিপক্ষে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী এদেশীয় কিছু দালালদের নিয়ে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী গঠন করে। এরা মূলত ১৯৭১ সালে বাঙালিদের হত্যা, ধর্ষণ, ও লুটপাটসহ নানা অপরাধে জড়িত ছিল। উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণসহ নৃশংস ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য গঠিত নুরেমবার্গ ট্রায়াল ও টোকিও ট্রায়ালের কথা বলা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতা বিরোধী সংগঠন 'শান্তি কমিটি' ও 'রাজাকার' বাহিনীর সদস্যরা অনুরূপ ঘৃণিত অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল।
HSC History 1st Paper Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোন কোন সংগঠনের সাদৃশ্য র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর