শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পঠিত বইয়ের কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো

উত্তর: উদ্দীপকে আমার পঠিত বইয়ের মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিদের অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বাঙালির সাংগঠনিক প্রস্তুতি না থাকায় মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারাদেশে গণহত্যা চলতে থাকে। এজন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর) গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও অনিবার্য ঘটনা। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দেশি-বিদেশি ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর প্রথমে স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)। মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। উদ্দীপকে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম আক্রমণ করে দেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয়। ফলে বেলজিয়ামের জনপ্রতিনিধিরা দেশের পশ্চিমাঞ্চলের মুক্ত ভূমিতে সদর দপ্তর স্থাপন করে নির্বাসিত সরকার গঠন করে। বেলজিয়ামের মতো বাংলাদেশেও মুক্তিযুদ্ধকালে এমন একটি সরকার গঠন করা হয় যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC History 1st Paper Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকে পঠিত বইয়ের কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো

উদ্দীপক

প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানি বেলজিয়াম আক্রমণ করে অধিকাংশ এলাকা নিজ আয়ত্তে নিয়ে আসে। ফলে বেলজিয়ামের জনপ্রতিনিধিরা, দেশের পশ্চিমাঞ্চলের মুক্ত ভূমিতে সদর দপ্তর স্থাপন করে নির্বাসিত সরকার গঠন করে। ফ্রান্সসহ ভ্রাতৃপ্রতিম মিত্রদের সহযোগিতায় তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে।

Rajshahi · 2019

উত্তর

গণমানুষের প্রবল কোনো আন্দোলন যখন দেশে কোনো লক্ষণীয় পরিবর্তন আনতে সক্ষম হয়, তখন তাকে গণঅভ্যুত্থান বলে। যেমন— '৬৯ এর গণঅভ্যুত্থান।

উত্তর

মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। যুদ্ধের নয় মাসে লক্ষ লক্ষ মা-বোন পাকবাহিনীর অত্যাচারের শিকার হন। বিরাট সংখ্যক নারী মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। প্রত্যক্ষ যুদ্ধে নারীর অংশগ্রহণের দৃষ্টান্তও কম ছিল না।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত বইয়ের মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিদের অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বাঙালির সাংগঠনিক প্রস্তুতি না থাকায় মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারাদেশে গণহত্যা চলতে থাকে। এজন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর) গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও অনিবার্য ঘটনা। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দেশি-বিদেশি ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর প্রথমে স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)। মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। উদ্দীপকে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম আক্রমণ করে দেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয়। ফলে বেলজিয়ামের জনপ্রতিনিধিরা দেশের পশ্চিমাঞ্চলের মুক্ত ভূমিতে সদর দপ্তর স্থাপন করে নির্বাসিত সরকার গঠন করে। বেলজিয়ামের মতো বাংলাদেশেও মুক্তিযুদ্ধকালে এমন একটি সরকার গঠন করা হয় যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

মুজিবনগর সরকারের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকাই মুক্তিযুদ্ধে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ ও বাঙালির প্রতি বিশ্বব্যাপী যে সহানুভূতির সৃষ্টি হয়েছিল তা ছিল বহির্বিশ্বে মুজিবনগর সরকারের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকার ফল বা কূটনৈতিক তৎপরতার ফল। মুজিবনগর সরকার বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বের সমর্থন ও জনমত আদায়ের চেষ্টা করে। এ সময় উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্কসহ অন্যান্য শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করা হয়। সরকারের প্রচেষ্টায় একে একে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাঙালি কূটনীতিকগণ পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি সমর্থন দান করে। এছাড়া এ সরকার যুক্তরাজ্যের বিভিন্ন 'অ্যাকশন কমিটি' এর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে 'বাংলাদেশ ফান্ড' নামে তহবিল গঠন করে। এ সরকারের প্রচেষ্টার ফলে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও ভারত বাংলাদেশকে সমর্থন করে ও যুদ্ধজয়ে সর্বাত্মক সহযোগিতা করে। অবশেষে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। পরিশেষে বলা যায়, বিশ্বজনমত গঠনে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এর ফলেই সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা সম্ভব হয়েছিল, যার সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ।
HSCHistory 1st PaperChapter 7: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আইরিন মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি পান। দেশের মুক্তিযুদ্ধকালে তার বাবা ছিলেন যুবক। তিনি দেশের স্বাধীনতার জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে একটি বাহিনীর অধীনে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেন।
ক
আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে কে ভেটো দেয়?
খ
আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।
গ
উদ্দীপকে আইরিনের বাবা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য ছিলেন? নিরূপণ কর।
ঘ
মুক্তিযুদ্ধে এ বাহিনীর একটি বিশেষ অংশ ছিল অঞ্চলভিত্তিক বাহিনী- কথাটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।

আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে কে ভেটো দেয়?

আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে কে ভেটো দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন অলি আহমেদ। দেশমাতৃকাকে ভালোবেসে ফরোয়ার্ড পোস্ট পাকিস্তানে থেকে তিনি একদিন পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার নির্দেশে একদিন গর্জে উঠেছিল মেশিনগান, মর্টার, গ্রেনেড। সাহসিকতা ও বীরত্বের জন্য তাকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়। অলি আহমেদের মতো সাহসী যোদ্ধাদের জন্য আমরা পেয়েছি সবুজের বুকে লাল পতাকা।
ক
বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
খ
কোন ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত যুদ্ধে সামরিক, বেসামরিক জনগণের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ
উক্ত যুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয়? ব্যাখ্যা কর।

কোন ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ দিন। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পর এদিন অর্জিত হয়। একটি গৌরবময় চূড়ান্ত বিজয়।
ক
মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
খ
মুক্তিযুদ্ধ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
গ
মুজিবনগর সরকারের গঠনপ্রকৃতি বর্ণনা কর।
ঘ
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ে গেরিলা বাহিনী ও যৌথবাহিনীর ভূমিকা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুক্তিযুদ্ধ কতটি সেক্টরে বিভক্ত ছিল?

মুক্তিযুদ্ধ কতটি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?

মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে এ বাহিনীর একটি বিশেষ অংশ ছিল অঞ্চলভিত্তিক বাহিনী- কথাটি বিশ্লেষণ করউদ্দীপকে আইরিনের বাবা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য ছিলেন? নিরূপণ কর।আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে কে ভেটো দেয়?উক্ত যুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে তোমার মতামত দাও।উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত যুদ্ধে সামরিক, বেসামরিক জনগণের ভূমকোন ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয়? ব্যাখ্যা কর।বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ে গেরিলা বাহিনী ও যৌথবাহিনীর ভূমিকা বর্ণনা কর।মুজিবনগর সরকারের গঠনপ্রকৃতি বর্ণনা কর।মুক্তিযুদ্ধ কতটি সেক্টরে বিভক্ত ছিল?মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।