ক্রমিক শ্রেণিকরণ বুঝিয়ে লেখো।
উত্তর: গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে বলে ক্রমিক শ্রেণিকরণ। ক্রমিক শ্রেণিকরণ বিভিন্ন শ্রেণির মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। যেমন- মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবার মধ্যেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি, অন্যান্য প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং উদ্ভিদে জীবনের প্রকাশ সবচেয়ে কম। সুতরাং 'জীবনের মাত্রা' অনুসারে উক্ত উপাদানগুলোকে সাজালে প্রথমে মানুষ, মাঝখানে প্রাণী এবং শেষে থাকে উদ্ভিদ। এভাবেই ক্রমিক শ্রেণিকরণে একই গুণবিশিষ্ট কোনো বিষয়কে কেবল 'গুণের মাত্রা' অনুসারে শ্রেণিকরণ করা হয়।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
ক্রমিক শ্রেণিকরণ বুঝিয়ে লেখো।
উত্তর
