Chapter 7 : শ্রণিকরণ Logic 2nd Paper

HSC Logic 2nd Paper এর Chapter 7 : শ্রণিকরণ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৩৩০

প্রশ্ন

Logic 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্য অনুসারে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর

শ্রেণিকরণের ক্ষেত্রে সাধারণত বস্তু বা ঘটনার সাদৃশ্য বা বৈসাদৃশ্য বিবেচনা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি বিশেষ গুণ বিভিন্ন শ্রেণির মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। তখন সাদৃশ্য বা বৈসাদৃশ্য অনুসারে নয় ওই বিশেষ গুণের মাত্রার ক্রম অনুযায়ী বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয়। গুণের মাত্রা অনুযায়ী এরূপ শ্রেণিকরণই ক্রমিক শ্রেণিকরণ নামে পরিচিত।
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ যে প্রকৃতির হয়ে 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ সেই প্রকৃতির। শ্রেণিকরণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ।। সাধারণ বা সার্বজনীন জ্ঞানলাভের উদ্দেশ্যে এই প্রকার শ্রেণিকরণ করা হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। তাই বলা যায়, সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে তাদের একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২'-এ যে শ্রেণিকরণ দেখানো হলো সেখানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়েছে। আর এই শ্রেণিকরণ সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে। তাই 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে করা হয় বিধায় এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয় না। প্রাকৃতিক শ্রেণিকরণের সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য রয়েছে।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ বিভিন্ন দিক দিয়ে পৃথক। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণকে নির্দেশ করে। প্রাকৃতি শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। এই প্রকার শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভ করা। তাই এই প্রকার শ্রেণিকরণ সর্বত্র একই হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ সকলের নিকট সমানভাবে গ্রহণযোগ্য। এই প্রকার শ্রেণিকরণকে তাই বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে থাকে। অপরপক্ষে 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। কেননা কৃত্রিম শ্রেণিকরণে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় 'বাক্স-৩'-এ সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো অমৌলিক ও কৃত্রিম। ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম শ্রেণিকরণ করা হয়ে থাকে। তাই এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্য ব্যক্তির দ্বারা নির্ধারিত হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণে বিশেষ ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় কিন্তু এই প্রকার শ্রেণিকরণের কোনো সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। তাছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধিতে এই প্রকার শ্রেণিকরণ তেমন ভূমিকা পালন করে না। পরিশেষে বলা যায় যে, 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণ এবং 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহ বা ঘটনাবলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করে তাদেরকে একত্রে সন্নিবেশ করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর

শ্রেণিকরণের ভিত্তি বলতে এমন কোনো বিষয়কে নির্দেশ করা হয় যা শ্রেণিকরণকে সম্ভবপর করে তোলে। শ্রেণিকরণ সম্ভব হয় বস্তুসমূহ বা ঘটনাবলির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দ্বারা। শ্রেণিকরণের সময় যেসব বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্য পায় তাদেরকে এক শ্রেণিভুক্ত এবং বৈসাদৃশ্যের বস্তু বা ঘটনাকে অন্য শ্রেণিভুক্ত করি। তাই বলা যায়, সাদৃশ্য ও বৈসাদৃশ্যই শ্রেণিকরণের ভিত্তি।
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?

উত্তর

উদ্দীপকে রহিমের বই সাজানোটি কৃত্রিম শ্রেণিকরণকে, নির্দেশ করে। যে শ্রেণিকরণে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহকে শ্রেণিবিভক্ত করা হয় তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। কৃত্রিম শ্রেণিকরণে ব্যক্তি তার প্রয়োজন মেটানোর জন্য বস্তুসমূহকে মনগড়া সূত্রের সাহায্যে শ্রেণিবিন্যস্ত করে। অর্থাৎ এ শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে ব্যবহারিক প্রয়োজন মেটানো। প্রয়োজন ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন। বা আপেক্ষিক হয়। উদ্দীপকে রহিম সেমিনারের বইগুলো এমনভাবে সাজিয়েছে যে তার কাছে কেউ কোনো বই চাইলে সেটা দেওয়া যেন সহজ হয়। এরূপ কাজের সুবিধার্থে রহিম বইগুলো বিভাগভিত্তিক সাজিয়েছে। এ থেকে বোঝা যায় রহিমের শ্রেণিকরণটি কৃত্রিম শ্রেণিকরণ।
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর

রহিমের বই গুছানো কৃত্রিম শ্রেণিকরণ আর মামুনের বাগান সাজানো প্রাকৃতিক শ্রেণিকরণ। এ শ্রেণিকরণদ্বয়ের পার্থক্যগুলো নিচে দেওয়া হলো- ১. কৃত্রিম শ্রেণিকরণে অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের উপস্থিতি বা অনুপস্থিতি দেখা হয় কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণে গুরুত্বপূর্ণ ও মৌলিক সাদৃশ্য দেখা হয়। ২.কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তি উদ্দেশ্য পূরণ করে করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ জনগণের উদ্দেশ্য পূরণ করে। ৩. কৃত্রিম শ্রেণিকরণ বিজ্ঞানসম্মত নয় কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানসম্মত। ৪. কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য পূরণ করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ সাধারণ উদ্দেশ্য পূরণ করে। ৫. কৃত্রিম শ্রেণিকরণ ব্যবহারিক জ্ঞান সরবরাহ করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ তত্ত্বগত জ্ঞান সরবরাহ করে। ৬. কৃত্রিম শ্রেণিকরণ আপেক্ষিক কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ সার্বিক। পরিশেষে বলা যায়, এ দুই শ্রেণিকরণের পার্থক্যগুলো গৌণ। তাই উভয় শ্রেণিকরণই আমাদের জন্য সমগুরুত্ববহ।

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের বিত্তিতে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর

যেসব ক্ষেত্রে শ্রেণিকরণ প্রয়োগ করা যায় না তাকে শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়। শ্রেণিকরণের জন্য কতকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না। যেসব ক্ষেত্রে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে শ্রেণিকরণ সীমাবদ্ধ। একেই শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে।
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।

উত্তর

'দৃশ্যকল্প-২' এ মি. সুজনের কর্মকান্ডের সাথে যুক্তিবিদ্যার প্রাকৃতিক শ্রেণিকরণের মিল রয়েছে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- শ্রেণিকরণে বস্তু বা ঘটনাকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করা হয়। এই শ্রেণিকরণকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যখন বস্তু বা ঘটনার মধ্যকার প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। 'দৃশ্যকল্প- ২' এ সুজনের বাগানে 'পুষ্পের' ভিত্তিতে সপুষ্পক ও অপুষ্পক এই দুই প্রকার উদ্ভিদ রয়েছে। এখানে সাদৃশ্যটি প্রাকৃতিক। তাই এটি প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বজনীন বা সাধারণ জ্ঞান লাভ করা। এছাড়া এই প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাকৃতিক হওয়ায় এটি কখনো পরিবর্তিত হয় না। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে একই রকম থাকে। পরিশেষে বলা যায় যে, প্রাকৃতিক শ্রেণিকরণের মধ্যে শ্রেণিকরণের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর

দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে কৃত্রিম শ্রেণিকরণ ও 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে প্রাকৃতিক শ্রেণিকরণের ইঙ্গিত পাওয়া যায়। নিচে এই দুই প্রকার শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. যখন প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। অন্যদিকে, যখন বাহ্যিক ও অলৌকিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। ২. প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয়ে থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তাই প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হলো সাধারণ বা সর্বজনীন জ্ঞান লাভ করা। অন্যদিকে কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হলো ব্যক্তির বিশেষ প্রয়োজন সাধন করা। তাই এখানে উদ্দেশ্য ব্যক্তিগত। ৩. প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও অপরিহার্য বিধায় এখানে বিভ্রান্তির কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্যগুলো ব্যক্তি নির্ভর বিধায় কেউ কেউ এখানে বিভ্রান্ত হতে পারে। ৪. প্রাকৃতিক শ্রেণিকরণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ সব স্থানে একই রকম থাকে। অন্যদিকে তাই এই প্রকার শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।