শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।

উত্তর: 'দৃশ্যকল্প-২' এ মি. সুজনের কর্মকান্ডের সাথে যুক্তিবিদ্যার প্রাকৃতিক শ্রেণিকরণের মিল রয়েছে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- শ্রেণিকরণে বস্তু বা ঘটনাকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করা হয়। এই শ্রেণিকরণকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যখন বস্তু বা ঘটনার মধ্যকার প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। 'দৃশ্যকল্প- ২' এ সুজনের বাগানে 'পুষ্পের' ভিত্তিতে সপুষ্পক ও অপুষ্পক এই দুই প্রকার উদ্ভিদ রয়েছে। এখানে সাদৃশ্যটি প্রাকৃতিক। তাই এটি প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বজনীন বা সাধারণ জ্ঞান লাভ করা। এছাড়া এই প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাকৃতিক হওয়ায় এটি কখনো পরিবর্তিত হয় না। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে একই রকম থাকে। পরিশেষে বলা যায় যে, প্রাকৃতিক শ্রেণিকরণের মধ্যে শ্রেণিকরণের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মি…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের বিত্তিতে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।

উত্তর

যেসব ক্ষেত্রে শ্রেণিকরণ প্রয়োগ করা যায় না তাকে শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়। শ্রেণিকরণের জন্য কতকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না। যেসব ক্ষেত্রে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে শ্রেণিকরণ সীমাবদ্ধ। একেই শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে।

উত্তর

'দৃশ্যকল্প-২' এ মি. সুজনের কর্মকান্ডের সাথে যুক্তিবিদ্যার প্রাকৃতিক শ্রেণিকরণের মিল রয়েছে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- শ্রেণিকরণে বস্তু বা ঘটনাকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করা হয়। এই শ্রেণিকরণকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যখন বস্তু বা ঘটনার মধ্যকার প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। 'দৃশ্যকল্প- ২' এ সুজনের বাগানে 'পুষ্পের' ভিত্তিতে সপুষ্পক ও অপুষ্পক এই দুই প্রকার উদ্ভিদ রয়েছে। এখানে সাদৃশ্যটি প্রাকৃতিক। তাই এটি প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বজনীন বা সাধারণ জ্ঞান লাভ করা। এছাড়া এই প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাকৃতিক হওয়ায় এটি কখনো পরিবর্তিত হয় না। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে একই রকম থাকে। পরিশেষে বলা যায় যে, প্রাকৃতিক শ্রেণিকরণের মধ্যে শ্রেণিকরণের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে কৃত্রিম শ্রেণিকরণ ও 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে প্রাকৃতিক শ্রেণিকরণের ইঙ্গিত পাওয়া যায়। নিচে এই দুই প্রকার শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. যখন প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। অন্যদিকে, যখন বাহ্যিক ও অলৌকিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। ২. প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয়ে থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তাই প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হলো সাধারণ বা সর্বজনীন জ্ঞান লাভ করা। অন্যদিকে কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হলো ব্যক্তির বিশেষ প্রয়োজন সাধন করা। তাই এখানে উদ্দেশ্য ব্যক্তিগত। ৩. প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও অপরিহার্য বিধায় এখানে বিভ্রান্তির কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্যগুলো ব্যক্তি নির্ভর বিধায় কেউ কেউ এখানে বিভ্রান্ত হতে পারে। ৪. প্রাকৃতিক শ্রেণিকরণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ সব স্থানে একই রকম থাকে। অন্যদিকে তাই এই প্রকার শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনাম ঢাকা চিড়িয়াখানায় কাজ করে। তার দায়িত্ব হলো বাঘ, সিংহ এবং হরিণ, নীল গাইয়ের খাঁচা অনুযায়ী পশুগুলোকে লক-আপ করা। রাহিম একটি আয়ুর্বেদিক সেন্টারে কাজ করে। সে মানুষের চাহিদা অনুযায়ী ওষুধগুলোকে তাকে সাজিয়ে রাখে। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
শ্রেণিকরণ কাকে বলে?
খ
গুণের মাত্রার ভিত্তিতে শ্রেণিকরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে আনাম-এর কর্মকান্ডটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের প্রতিফলিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।