শেয়ারFacebookWhatsApp

বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ যে প্রকৃতির হয়ে 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ সেই প্রকৃতির। শ্রেণিকরণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ।। সাধারণ বা সার্বজনীন জ্ঞানলাভের উদ্দেশ্যে এই প্রকার শ্রেণিকরণ করা হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। তাই বলা যায়, সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে তাদের একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২'-এ যে শ্রেণিকরণ দেখানো হলো সেখানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়েছে। আর এই শ্রেণিকরণ সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে। তাই 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে করা হয় বিধায় এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয় না। প্রাকৃতিক শ্রেণিকরণের সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য রয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্য অনুসারে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।

উত্তর

শ্রেণিকরণের ক্ষেত্রে সাধারণত বস্তু বা ঘটনার সাদৃশ্য বা বৈসাদৃশ্য বিবেচনা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি বিশেষ গুণ বিভিন্ন শ্রেণির মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। তখন সাদৃশ্য বা বৈসাদৃশ্য অনুসারে নয় ওই বিশেষ গুণের মাত্রার ক্রম অনুযায়ী বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয়। গুণের মাত্রা অনুযায়ী এরূপ শ্রেণিকরণই ক্রমিক শ্রেণিকরণ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ যে প্রকৃতির হয়ে 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ সেই প্রকৃতির। শ্রেণিকরণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ।। সাধারণ বা সার্বজনীন জ্ঞানলাভের উদ্দেশ্যে এই প্রকার শ্রেণিকরণ করা হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। তাই বলা যায়, সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে তাদের একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২'-এ যে শ্রেণিকরণ দেখানো হলো সেখানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়েছে। আর এই শ্রেণিকরণ সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে। তাই 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে করা হয় বিধায় এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয় না। প্রাকৃতিক শ্রেণিকরণের সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ বিভিন্ন দিক দিয়ে পৃথক। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণকে নির্দেশ করে। প্রাকৃতি শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। এই প্রকার শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভ করা। তাই এই প্রকার শ্রেণিকরণ সর্বত্র একই হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ সকলের নিকট সমানভাবে গ্রহণযোগ্য। এই প্রকার শ্রেণিকরণকে তাই বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে থাকে। অপরপক্ষে 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। কেননা কৃত্রিম শ্রেণিকরণে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় 'বাক্স-৩'-এ সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো অমৌলিক ও কৃত্রিম। ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম শ্রেণিকরণ করা হয়ে থাকে। তাই এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্য ব্যক্তির দ্বারা নির্ধারিত হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণে বিশেষ ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় কিন্তু এই প্রকার শ্রেণিকরণের কোনো সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। তাছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধিতে এই প্রকার শ্রেণিকরণ তেমন ভূমিকা পালন করে না। পরিশেষে বলা যায় যে, 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণ এবং 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনাম ঢাকা চিড়িয়াখানায় কাজ করে। তার দায়িত্ব হলো বাঘ, সিংহ এবং হরিণ, নীল গাইয়ের খাঁচা অনুযায়ী পশুগুলোকে লক-আপ করা। রাহিম একটি আয়ুর্বেদিক সেন্টারে কাজ করে। সে মানুষের চাহিদা অনুযায়ী ওষুধগুলোকে তাকে সাজিয়ে রাখে। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
শ্রেণিকরণ কাকে বলে?
খ
গুণের মাত্রার ভিত্তিতে শ্রেণিকরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে আনাম-এর কর্মকান্ডটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের প্রতিফলিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।