ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
উত্তর: গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে বলে ক্রমিক শ্রেণিকরণ। ক্রমিক শ্রেণিকরণে মূলত কোনো একটি বিশেষ গুণের মাত্রার উপস্থিতিকে প্রাধান্য দেওয়া হয়। এই গুণ উক্ত শ্রেণিগুলোর প্রত্যেক ব্যক্তি বা বস্তুর মধ্যেই বিদ্যমান থাকে। যেমন- মানুষ, প্রাণী, উদ্ভিদ সবগুলোতেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি, প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং উদ্ভিদে সব থেকে কম। এভাবে প্রথমে মানুষ তারপর প্রাণী এবং সবশেষে উদ্ভিদ- এরূপ শ্রেণিকরণ প্রক্রিয়াই হলো ক্রমিক শ্রেণিকরণ।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
উত্তর
