শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-৩ কোন শ্রেণিকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-৩ এ ক্রমিক শ্রেণিকরণকে নির্দেশ করে। গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে ক্রমিক শ্রেণিকরণ বলে। এ শ্রেণিকরণে বিভক্ত শ্রেণির মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। যেমন: মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবগুলোতেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি। অন্যান্য প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং উদ্ভিদে জীবনের প্রকাশ সবচেয়ে কম। সুতরাং 'জীবনের মাত্রা' অনুসারে উক্ত উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজালে প্রথমে মানুষ, মাঝখানে প্রাণী এবং শেষে থাকে উদ্ভিদ। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ চিত্রে কাঠিন্যের মাত্রা অনুসারে পাথর, ইট ও মাটি-কে শ্রেণিকরণ করা হয়েছে। অর্থাৎ 'কাঠিন্যের মাত্রা' নামক গুণের ভিত্তিতে পাথর পদের কাঠিন্য সবচেয়ে বেশি, ইট পদের কাঠিন্য কিছুটা কম এবং মাটি প্লদের কাঠিন্য সবচেয়ে কম। তাই বলা যায়, দৃশ্যকল্প-৩ এর দৃষ্টান্তটি ক্রমিক শ্রেণিকরণের অন্তর্গত।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

দৃশ্যকল্প-৩ কোন শ্রেণিকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প ১: মি. আলবার্ট এর উদ্যোগে তার রিসোর্টে বড়, মাঝারি ও ছোট বিভিন্ন সাইজের এ্যাকুরিয়াম রাখা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়েছে ও সংক্ষিপ্ত বর্ণনাও করা হয়েছে। যেন যারাই পরিদর্শন করতে আসে তারাই বিভিন্ন মাছ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। দৃশ্যকল্প ২: মি. প্রান্ত তার স্টেশনারী দোকানে বিভিন্ন তাকে বিভিন্ন জিনিস সাজিয়েছে। উত্তর দিকে প্রথম ও দ্বিতীয় সেল্ল্ফে শ্রেণি অনুসারে পাঠ্য পুস্তক, ৩য় ও ৪র্থ সেল্ল্ফে কবিতা, উপন্যাস ও গল্পের বই। দক্ষিণ দিকে প্রথম ও দ্বিতীয় সেল্ল্ফে খাতা, কাগজ, আর্ট পেপার ইত্যাদি। সামনের সোকেসে কলম, পেনিসল, রাবার, সাপনার, জ্যামিতি বক্স, ব্যাগ ইত্যাদি পৃথক করে সাজিয়েছে যেনো ক্রেতারা আসলে সহজে কিনতে পারে। দৃশ্যকল্প ৩: question image

উত্তর

শ্রেণিকরণের উদ্দেশ্য দুই প্রকার। যথা- ১. সাধারণ উদ্দেশ্য এবং ২. ব্যবহারিক উদ্দেশ্য।

উত্তর

শ্রেণিকরণ প্রক্রিয়াটি ব্যক্তি কাল্পনিকভাবে সম্পন্ন করে বলে একে মানসিক প্রক্রিয়া বলা হয়। শ্রেণিকরণের মৌলিক বৈশিষ্ট্য হলো, এটি একটি মানসিক প্রক্রিয়া। যেমন- পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি শ্রেণিতে বিভক্ত। এ বিভক্তকরণ প্রক্রিয়া মানসিক চিন্তার ফল। যেমন- একজন ছাত্র তার সমস্ত বই গুরুত্বের ভিত্তিতে বিভিন্ন তাকে সাজিয়ে রাখে। তার এই সাজিয়ে রাখার প্রক্রিয়া মানসিকভাবে সম্পন্ন হয়েছে। এজন্য বলা হয় শ্রেণিকরণ একটি মানসিক প্রক্রিয়া।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ ক্রমিক শ্রেণিকরণকে নির্দেশ করে। গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে ক্রমিক শ্রেণিকরণ বলে। এ শ্রেণিকরণে বিভক্ত শ্রেণির মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। যেমন: মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবগুলোতেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি। অন্যান্য প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং উদ্ভিদে জীবনের প্রকাশ সবচেয়ে কম। সুতরাং 'জীবনের মাত্রা' অনুসারে উক্ত উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজালে প্রথমে মানুষ, মাঝখানে প্রাণী এবং শেষে থাকে উদ্ভিদ। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ চিত্রে কাঠিন্যের মাত্রা অনুসারে পাথর, ইট ও মাটি-কে শ্রেণিকরণ করা হয়েছে। অর্থাৎ 'কাঠিন্যের মাত্রা' নামক গুণের ভিত্তিতে পাথর পদের কাঠিন্য সবচেয়ে বেশি, ইট পদের কাঠিন্য কিছুটা কম এবং মাটি প্লদের কাঠিন্য সবচেয়ে কম। তাই বলা যায়, দৃশ্যকল্প-৩ এর দৃষ্টান্তটি ক্রমিক শ্রেণিকরণের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ ও দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণ প্রতিফলিত হয়েছে বিধায় দৃশ্যকল্প-১ থেকে দৃশ্যকল্প-২ পৃথক। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক বা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ 'শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের সময় বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এ কারণে যুক্তিবিদরা প্রাকৃতিক শ্রেণিকরণকে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে মনে করেন। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মি. আলবার্ট তার রিসোর্টে বড়, মাঝারি ও ছোট বিভিন্ন সাইজের এ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির মাছ ও সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে। অর্থাৎ সে মাছের প্রাকৃতিক ও মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে এ শ্রেণিকরণ করেছে। তাই তার কাজটি প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর এবং বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত নয়; বরং মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ মাত্র। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত ব্যক্তিভেদে ভিন্ন হয়। কৃত্রিম শ্রেণিকরণের মাধ্যমে আমাদের ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় বলে একে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ মি. প্রান্তের কাজ এরূপ শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। আলোচনা শেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকায় উদ্দীপকের দৃশ্যকল্প-১ থেকে দৃশ্যকল্প-২ পৃথক।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।