দৃশ্যকল্প-১ কীভাবে ২ এর শ্রেণিকরণ থেকে পৃথক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ ও দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণ প্রতিফলিত হয়েছে বিধায় দৃশ্যকল্প-১ থেকে দৃশ্যকল্প-২ পৃথক। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক বা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ 'শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের সময় বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এ কারণে যুক্তিবিদরা প্রাকৃতিক শ্রেণিকরণকে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে মনে করেন। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মি. আলবার্ট তার রিসোর্টে বড়, মাঝারি ও ছোট বিভিন্ন সাইজের এ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির মাছ ও সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে। অর্থাৎ সে মাছের প্রাকৃতিক ও মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে এ শ্রেণিকরণ করেছে। তাই তার কাজটি প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর এবং বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত নয়; বরং মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ মাত্র। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত ব্যক্তিভেদে ভিন্ন হয়। কৃত্রিম শ্রেণিকরণের মাধ্যমে আমাদের ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় বলে একে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ মি. প্রান্তের কাজ এরূপ শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। আলোচনা শেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকায় উদ্দীপকের দৃশ্যকল্প-১ থেকে দৃশ্যকল্প-২ পৃথক।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কীভাবে ২ এর শ্রেণিকরণ থেকে পৃথক বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
