দৃশ্য-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপটি প্রতিফলিত হয়েছে। যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের প্রথমটি হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপে দেখানো হয় যে, কোনো একটি মিশ্রকার্য অনেকগুলো স্বতন্ত্র কারণের সমষ্টি। 1 উদ্দীপকের দৃশ্য-১ এ বলা হয়েছে, নদীতে চলমান নৌকার গতি। এখানে 'নৌকার গতি' নামক মিশ্রকার্যটির বিভিন্ন স্বতন্ত্র কারণ হিসেবে অনুকূল স্রোত, বায়ুর গতি, দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদিকে পৃথকভাবে দেখানো যায়। অর্থাৎ 'নৌকার গতি' নামক একটি মিশ্রকার্যের বিভিন্ন কারণ পৃথকভাবে দেখানো যায়। তাই দৃশ্য-১ দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপটি নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
দৃশ্য-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
