দৃশ্য-২ ও ৩ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-২ ও ৩ এর মধ্যে দৃশ্য-৩ এ বর্ণিত ব্যাখ্যাটি গ্রহণযোগ্য। কারণ দৃশ্য-৩ এর বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি দৃষ্টান্ত। যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। উদ্দীপকের দৃশ্য-২ এ ভূমিকম্পের কারণ হিসেবে দৈত্যের ক্রোধের ন্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক শক্তির কথা বলা হয়েছে যা লৌকিক ব্যাখ্যার অন্তর্ভুক্ত। অন্যদিকে, দৃশ্য-৩ এ ভূ-পৃষ্ঠের প্লেটগুলোর সংঘর্ষের কথা বলা হয়েছে যা আধুনিক ভূ-তাত্ত্বিক বিজ্ঞানের অংশ। যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। দৃশ্য-২ এর ব্যাখ্যাটি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ওপর ভিত্তি করে তৈরি, যার কোনো বাস্তব ভিত্তি নেই। পক্ষান্তরে, দৃশ্য-৩ এর ব্যাখ্যাটি বস্তুনিষ্ঠ, যুক্তিগ্রাহ্য এবং সর্বজনীনভাবে স্বীকৃত। বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না এবং এটি যুক্তি ও প্রমাণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে এবং স্থান-কাল-পাত্রভেদে পরিবর্তিত হয়, তাই এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে তাই বলা যায়, ভৌগোলিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দৃশ্য-২ এর লৌকিক ব্যাখ্যার চেয়ে দৃশ্য-৩ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটিই ্যাটিই অধিক গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
দৃশ্য-২ ও ৩ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
