কৃত্রিম শ্রেণিকরণের প্রয়োজন কেন?
উত্তর: বিশেষ বা প্রায়োগিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই সৃষ্টি হয়েছে কৃত্রিম শ্রেণিকরণ। এ কৃত্রিম শ্রেণিকরণ আমাদের ইচ্ছা বা সুবিধার ওপর নির্ভর করে। যেহেতু এ শ্রেণিকরণে কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না সেহেতু একে অবৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে তাকে। যুক্তিবিদদের মতে, কোনো বিষয় বা বস্তুসমষ্টি সম্পর্কে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন নিজেদের ইচ্ছামতো কতকগুলো বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে ওই বিষয় বা বস্তুসমষ্টিকে একত্রে সন্নিবেশিত করা হয় তখন তাকে কৃত্রিম বা অবৈজ্ঞানিক শ্রেণিকরণ বলে। এ জাতীয় শ্রেণিকরণকে বিশেষ শ্রেণিকরণ বলা হয়। তাই নিজেদের সুবিধার জন্য কৃত্রিম শ্রেণিকরণ প্রয়োজন।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
কৃত্রিম শ্রেণিকরণের প্রয়োজন কেন?
উত্তর
