শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহ বিন্যস্ত করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। কেননা এ ধরনের শ্রেণিকরণ মৌলিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। যেমন— পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ময়ূরী চিড়িয়াখানায় মাংসাশী ও তৃণভোজীপ্রাণীসহ বিভিন্ন পশু এবং বিভিন্ন প্রকার পাখি দেখে। পশুপাখির এরূপ শ্রেণিবিভাগ প্রকৃতি প্রদত্ত বা মৌলিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ কোন ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শ্যামল একটি কাপড়ের দোকানে কাজ করে। দোকানের ভেতরের তাকটিকে সে সুন্দর করে সাজিয়ে রাখে। প্রথম তাকে সে ক্রেতাদের জন্য জামা রাখে, দ্বিতীয় তাকে প্যান্ট এবং তৃতীয় তাকে সে রাখে গেঞ্জিগুলো। এজন্য ক্রেতারা যে পোশাকটি চায় সে তা সহজেই দিতে পারে। দৃশ্যকল্প-২: ময়ূরী তার পরীক্ষার পর বাবার সাথে চিড়িয়াখানায় বিভিন্ন পশুপাখি দেখতে যায় । চিড়িয়াখানায় সে মাংসাশী ও তৃণভোজী প্রাণীসহ বিভিন্ন প্রকার পশুপাখি দেখে।

Comilla · 2019

উত্তর

একই গুণবিশিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার মধ্যে কেবল 'গুণের মাত্রা' ভেদে শ্রেণিকরণ করার প্রক্রিয়াই হলো ক্রমিক শ্রেণিকরণ।

উত্তর

শ্রেণিকরণ আমাদের প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলিকে ভালোভাবে জানতে সাহায্য করে। এ কারণে দৈনন্দিন জীবনে শ্রেণিকরণ প্রয়োজন। শ্রেণিকরণের সময় আমরা প্রাকৃতিক বা কৃত্রিম বিষয়াবলি পর্যবেক্ষণ করি। পাশাপাশি তাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করে ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করে থাকি। এর ফলে বস্তুর সাথে বস্তুর, ঘটনার সাথে ঘটনার এবং শ্রেণির সাথে শ্রেণির সম্পর্ক নির্ণয় করা যায় এবং তাদের প্রকৃতি সম্পর্কে জানা যায়। যেমন- যেমন — মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির আলোকে প্রাণীদের বিভক্ত করার মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পারি। তাই দৈনন্দিন জীবনে শ্রেণিকরণের প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহ বিন্যস্ত করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। কেননা এ ধরনের শ্রেণিকরণ মৌলিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। যেমন— পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ময়ূরী চিড়িয়াখানায় মাংসাশী ও তৃণভোজীপ্রাণীসহ বিভিন্ন পশু এবং বিভিন্ন প্রকার পাখি দেখে। পশুপাখির এরূপ শ্রেণিবিভাগ প্রকৃতি প্রদত্ত বা মৌলিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ কৃত্রিম শ্রেণিকরণ এবং প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। তাই উভয় শ্রেণিকরণের মধ্যে বৈসাদৃশ্য আছে। নিচে এসব বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো— কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। অর্থাৎ এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং মানুষের খেয়াল-খুশিমতো সৃষ্টি করা হয়। তাই দৃশ্যকল্প-১ এ শ্যামলের দোকানের বিভিন্ন তাকে কাপড়গুলো সাজিয়ে রাখার ঘটনা কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত । অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এ কারণেই দৃশ্যকল্প-২ এ ময়ূরীর দেখা বিষয়টি প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত বলে কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই এ শ্রেণিকরণ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলি সম্পর্কে তত্ত্বগত অপরিহার্য জ্ঞান লাভ করা যায়। তাই একে বিজ্ঞানসম্মত শ্রেণিকরণ বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ উভয়ই ব্যক্তির মানসিক বিন্যাসকরণ প্রক্রিয়া। দুই প্রক্রিয়ার মধ্যে পদ্ধতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়। এ কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।