দৈনন্দিন জীবনে শ্রেণিকরণের প্রয়োজন আছে কী? ব্যাখ্যা করো।
উত্তর: শ্রেণিকরণ আমাদের প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলিকে ভালোভাবে জানতে সাহায্য করে। এ কারণে দৈনন্দিন জীবনে শ্রেণিকরণ প্রয়োজন। শ্রেণিকরণের সময় আমরা প্রাকৃতিক বা কৃত্রিম বিষয়াবলি পর্যবেক্ষণ করি। পাশাপাশি তাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করে ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করে থাকি। এর ফলে বস্তুর সাথে বস্তুর, ঘটনার সাথে ঘটনার এবং শ্রেণির সাথে শ্রেণির সম্পর্ক নির্ণয় করা যায় এবং তাদের প্রকৃতি সম্পর্কে জানা যায়। যেমন- যেমন — মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির আলোকে প্রাণীদের বিভক্ত করার মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পারি। তাই দৈনন্দিন জীবনে শ্রেণিকরণের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
দৈনন্দিন জীবনে শ্রেণিকরণের প্রয়োজন আছে কী? ব্যাখ্যা করো।
উত্তর
