শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ কৃত্রিম শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো— কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং ব্যক্তি নিজের খেয়াল-খুশিমতো তা সৃষ্টি করে থাকে। এ কারণে দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবার বক্তব্য কৃত্রিম শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত । অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এরূপ সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এর ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। দৃশ্যকল্প-২ এ এর দৃষ্টান্ত দেখা যায়। কারণ এখানে প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বৃক্ষরাজিকে প্রকৃতির নিজস্ব নিয়মানুযায়ী শ্রেণিকরণ করার বিষয় বর্ণিত হয়েছে। কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। পাশাপাশি এ ধরনের শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তির ব্যবহারিক প্রয়োজন সাধিত হয়। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণকে লৌকিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহের মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই একে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ উভয়ের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। এ কারণেই দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সামিরার আব্বা বলল, তুমি পড়ার টেবিলে পাঠ্যবই ও নাটকের বই সাজিয়ে রাখবে। দৃশ্যকল্প-২: তুলি বলল, প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বৃক্ষরাজিকে প্রকৃতি তার নিজস্ব নিয়মানুযায়ী ভাগ করে রেখেছে।

Barisal · 2019

উত্তর

শ্রেণিকরণ প্রধানত দুই প্রকার। যথা- প্রাকৃতিক শ্রেণিকরণ ও কৃত্রিম শ্রেণিকরণ।

উত্তর

সব শ্রেণিকরণকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলা যায়। বিশেষ উদ্দেশ্যে বস্তুসমূহকে তাদের সাদৃশ্যের ভিত্তিতে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াই হলো শ্রেণিকরণ। তবে এ ক্ষেত্রে বস্তুর সাদৃশ্য বিষয়গুলো যত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও গুরুত্বহীনই হোক না কেন, সেগুলো প্রকৃতপক্ষে প্রকৃতির বস্তুসমূহ ও ঘটনাবলির মধ্যে বিরাজ করে । একটি লাইব্রেরির বইগুলোকে যখন বইয়ের নামের আদ্যাক্ষর অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয় তখন বাহ্যিক, অমৌলিক ও গুরুত্বহীন সাদৃশ্যের বিষয়গুলো বইয়ের মধ্যেই বিরাজ করে। সেগুলোকে মানুষ নিজে তৈরি করে না, বরং প্রকৃতিতেই বিরাজ করে। এ কারণে বলা হয়, সব শ্রেণিকরণই প্রাকৃতিক শ্রেণিকরণ।

উত্তর

দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করেছে । ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করার প্রক্রিয়াকে বলে কৃত্রিম শ্রেণিকরণ। অর্থাৎ বিশেষ কোনো ব্যবহারিক প্রয়োজন মেটানোই হচ্ছে এ শ্রেণিকরণের মূল উদ্দেশ্য। যেমন- কোনো বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য কোনো গ্রন্থাগারের বইগুলো আকার বা মূল্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিন্যাস করা একটি কৃত্রিম শ্রেণিকরণ। অনুরূপ দৃষ্টান্ত পরিলক্ষিত হয় দৃশ্যকল্প-১ এ। দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবা তাকে পাঠ্যবই ও নাটকের বই পড়ার টেবিলে সাজিয়ে রাখতে বলেন। এখানে বই সাজিয়ে রাখার ক্ষেত্রে মৌলিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যতিরেকে কেবল ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। এরূপ দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তির নিজের প্রয়োজনের ক্ষেত্রেই লক্ষ করা যায়। এ কারণেই দৃশ্যকল্প-১ একটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ এ কৃত্রিম শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো— কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং ব্যক্তি নিজের খেয়াল-খুশিমতো তা সৃষ্টি করে থাকে। এ কারণে দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবার বক্তব্য কৃত্রিম শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত । অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এরূপ সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এর ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। দৃশ্যকল্প-২ এ এর দৃষ্টান্ত দেখা যায়। কারণ এখানে প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বৃক্ষরাজিকে প্রকৃতির নিজস্ব নিয়মানুযায়ী শ্রেণিকরণ করার বিষয় বর্ণিত হয়েছে। কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। পাশাপাশি এ ধরনের শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তির ব্যবহারিক প্রয়োজন সাধিত হয়। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণকে লৌকিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহের মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই একে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ উভয়ের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। এ কারণেই দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।