শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর দ্বারা নির্দেশিত শ্রেণিকরণের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর: দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ দ্বারা যথাক্রমে কৃত্রিম শ্রেণিকরণ ও প্রাকৃতিক শ্রেণিকরণকে ইঙ্গিত করা হয় । নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। অর্থাৎ এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং মানুষের খেয়াল-খুশিমতো সৃষ্টি করা হয়। কৃত্রিম শ্রেণিকরণে প্রথমেই একটি নমুনা নির্বাচন করে বস্তুসমূহকে তার সাথে মিলিয়ে বিন্যস্ত করা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক বা গুরুত্বপূর্ণ নিয়মের ওপর নির্ভরশীল। এর দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়। এরূপ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় বলে কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়। পাশাপাশি এ শ্রেণিকরণের মাধ্যমে মানুষের ব্যবহারিক প্রয়োজন মিটে বলে একে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। এ শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলি সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে ব্যবধানের লৌহ প্রাচীর নির্মাণ করা সম্ভব নয়। কারণ উভয় শ্রেণিকরণের প্রকৃতি একই । উভয়ের মধ্যে তফাৎ মূলত উদ্দেশ্যগত। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান অর্জন করা এবং কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে বিশেষ কোনো ব্যবহারিক সুবিধা লাভ করা।

HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর দ্বারা নির্দেশিত শ্রেণিকরণের মধ্যে প…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রাশেদের মা বলল, 'তুমি পড়ার টেবিলের প্রথম তাকে পাঠ্যবই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতা-কলম সাজিয়ে রাখবে।' দৃশ্যকল্প-২: শফিক বলল, 'প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বস্তুরাজিকে প্রকৃতি তার নিজস্ব নিয়মে বিন্যস্ত করে রেখেছে।'

Rajshahi · 2019

উত্তর

শ্রেণিকরণ হলো বিশেষ উদ্দেশ্যে কোনো বস্তুসমূহ বা ঘটনাবলির মধ্যে সাদৃশ্যের আলোকে তাদের একত্রে সন্নিবেশ করার মানসিক প্রক্রিয়া।

উত্তর

গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে বলে ক্রমিক শ্রেণিকরণ। ক্রমিক শ্রেণিকরণে বিভক্ত শ্রেণির মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। যেমন— মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবার মধ্যেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি, অন্যান্য প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং 'নিশ্চল', উদ্ভিদে জীবনের প্রকাশ সবচেয়ে কম। সুতরাং 'জীবনের মাত্রা' অনুসারে উক্ত উপাদানগুলোকে ক্রমানুসারে সাজালে প্রথমে মানুষ, মাঝখানে প্রাণী এবং শেষে থাকে উদ্ভিদ। এভাবেই ক্রমিক শ্রেণিকরণে একই গুণবিশিষ্ট কোনো বিষয়কে কেবল 'গুণের মাত্রা' অনুসারে শ্রেণিকরণ করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এর দ্বারা কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করা হয়। কৃত্রিম শ্রেণিকরণে ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করা হয়। যেমন- একজন বই বিক্রেতা বিষয়বস্তুর ভিত্তিতে বিভিন্ন বই সাজিয়ে রাখেন। এতে ক্রেতারা সহজেই তাদের চাহিদামতো বই খুঁজে পেতে পারেন। এ কারণে পুস্তক বিক্রেতার বই সাজিয়ে রাখার প্রক্রিয়া কৃত্রিম শ্রেণিকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। দৃশ্যকল্প-১ এর ঘটনায় রাশেদের মা তাকে পড়ার টেবিলের প্রথম তাকে পাঠ্যবই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতা-কলম সাজিয়ে রাখার নির্দেশ দেন। তার এই নির্দেশ বাহ্যিক সাদৃশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। তাই এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ দ্বারা যথাক্রমে কৃত্রিম শ্রেণিকরণ ও প্রাকৃতিক শ্রেণিকরণকে ইঙ্গিত করা হয় । নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। অর্থাৎ এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং মানুষের খেয়াল-খুশিমতো সৃষ্টি করা হয়। কৃত্রিম শ্রেণিকরণে প্রথমেই একটি নমুনা নির্বাচন করে বস্তুসমূহকে তার সাথে মিলিয়ে বিন্যস্ত করা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক বা গুরুত্বপূর্ণ নিয়মের ওপর নির্ভরশীল। এর দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়। এরূপ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় বলে কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়। পাশাপাশি এ শ্রেণিকরণের মাধ্যমে মানুষের ব্যবহারিক প্রয়োজন মিটে বলে একে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। এ শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলি সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে ব্যবধানের লৌহ প্রাচীর নির্মাণ করা সম্ভব নয়। কারণ উভয় শ্রেণিকরণের প্রকৃতি একই । উভয়ের মধ্যে তফাৎ মূলত উদ্দেশ্যগত। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান অর্জন করা এবং কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে বিশেষ কোনো ব্যবহারিক সুবিধা লাভ করা।
HSCLogic 2nd PaperChapter 7 : শ্রণিকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [কারমাইকেল কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণ কী?
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?
গ
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম তার সেমিনারের বইগুলোকে, বিষয়ভিত্তিকভাবে যেমন- বাংলা, ইংরেজি, দর্শন এভাবে গুছিয়ে রাখল যাতে তার কাজের এবং বই নিতে সুবিধা হয়। মামুন তার বাগানে ফুলের গাছ একদিকে এবং অন্যদিকে পাতাবাহার দিয়ে সাজিয়ে বাগানকে সৌন্দর্যমণ্ডিত করল। [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক
শ্রেণিকরণ কী?
খ
শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?
গ
রহিমের শ্রেণিকরণের 'বই সাজানো' কোন শ্রেণিকরণ?
ঘ
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

শ্রেণিকরণের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রেণিকরণ কী?

শ্রেণিকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন। দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-২ এ মি. সুজনের কর্মকান্ড যুক্তিবিদ্যার কোন শ্রেণিকরণের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এর সঙ্গে দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।