উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নির্দেশিত পাঠ্যবইয়ের বিষয়টির বৈধ হবার শর্তাবলি আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত বিষয়টি হলো প্রকল্প। নিচে প্রকল্প বৈধ হবার শর্তাবলি আলোচনা করা হলো- ১. বৈধ প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কেননা, অপ্রাসঙ্গিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না । ২. প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। কেননা, অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। ৩. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত । ৪. প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা, বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না । ৫. প্রকল্পকে বৈধ হওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রমাণযোগ্য হতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না। তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। পরিশেষে বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে ওপরে উল্লিখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে।
HSC Logic 2nd Paper Chapter 7 : শ্রণিকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 7 : শ্রণিকরণ · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নির্দেশিত পাঠ্যবইয়ের বিষয়টির বৈধ হবার শ…
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
