অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝায়?
উত্তর: লর্ড ওয়েলেসলি (Richard Wellesley) যে কৌশলী সাম্রাজ্য বিস্তার নীতি অনুসরণ করেন তাই ইতিহাসে 'অধীনতামূলক মিত্রতা নীতি' হিসেবে পরিচিত। লর্ড ওয়েলেসলি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী শাসক। কৌশলে উপমহাদেশে ব্রিটিশ শক্তিকে শক্তিশালী করে তোলাই ছিল তার সাম্রাজ্যবাদী নীতির অন্যতম লক্ষ্য। তিনি পূর্ববর্তী শাসক জন শোরের নিরপেক্ষ নীতি বর্জন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। এ নীতি অনুযায়ী, যে সকল দেশীয় রাজ্যের রাজা অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হবেন, তারা ইংরেজদের বিনা অনুমতিতে অপর কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিংবা কোনোরূপ আলাপ-আলোচনা চালাতে পারবে না। তাছাড়া এ নীতিতে সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ইংরেজ কোম্পানির কর্তৃত্বই ছিল চূড়ান্ত। এ নীতির মাধ্যমে অপরাপর রাষ্ট্রগুলোকে সামরিক সাহায্য প্রদান করে ইংরেজ শক্তির ওপর নির্ভরশীল করে তোলা হয়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝায়?
উত্তর