উদ্দীপকে আলোচিত সংস্কারকের সামাজিক সংস্কারসমূহ উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত সংস্কারকের সাথে আমার পঠিত সংস্কারক লর্ড উইলিয়াম বেন্টিংকের মিল বিদ্যমান। তার শাসনামল ভারতবর্ষে বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য প্রসিদ্ধ লাভ করেছে। তবে একজন সমাজ সংস্কারক হিসেবেই তিনি সমধিক খ্যাতি লাভ করেন। তিনি ভারতীয় সমাজব্যবস্থা থেকে সতীদাহ প্রথার বিলোপ সাধন করে ইতিহাসে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেছেন। তিনি এই অমানবিক শাস্তিদান প্রথায় ব্যথিত হয়ে ১৮২৯ খ্রিষ্টাব্দে এর বিলোপ সাধন করেন। এছাড়া তিনি তৎকালীন হিন্দুরীতি অনুযায়ী দেবতাকে সন্তুষ্ট করার জন্য প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ এবং বিবাহ দেওয়ার অক্ষমতা হেতু শিশুকন্যাকে গলাটিপে হত্যা করার প্রথাও চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন। অতঃপর তিনি ভারতের সন্ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ঠগীদস্যু দমনে মনোনিবেশ করেন। মুঘলদের পতনের যুগে সন্ত্রাস সৃষ্টিকারী এ ঠগী দস্যুদের আবির্ভাব ঘটে। তারা ভারতবর্ষের সর্বত্র লুট, অত্যাচার এবং নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দস্যুবৃত্তি পরিচালনা করে জীবিকা নির্বাহ করত। তিনি কর্নেল স্লিম্যানের মাধ্যমে এ ঠগী দস্যুদের দমন করেন। তিনি ১৮৩৩ খ্রিষ্টাব্দে ভারতীয় সমাজে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহারের প্রচলন করেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে আলোচিত সংস্কারকের সামাজিক সংস্কারসমূহ উল্লেখযোগ্য।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত সংস্কারকের সামাজিক সংস্কারসমূহ উল্লেখ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর