উদ্দীপকের সালমান সাহেবের পরিকল্পনার সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের পরিকল্পনার সাদৃশ্য রয়েছে? উক্ত পরিকল্পনার উদ্দেশ্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সালমান সাহেবের পরিকল্পনার সাথে পাঠ্যবইয়ের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী ভূমি বন্দোবস্তের পরিকল্পনার সাদৃশ্য রয়েছে। কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ওই বছর ২২ মার্চ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকেই “চিরস্থায়ী বন্দোবস্ত' বলা হয়। এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল- (i) বাংলায় কোম্পানির ভূমি রাজস্ব আদায় নির্ধারিত ও নিশ্চিত করা। (ii) বাংলার ভগ্নপ্রায় কৃষিব্যবস্থাকে উজ্জীবিত করে কৃষিবিপ্লব ঘটানো। (iii) জমিদারদের সাথে ভূমি বন্দোবস্ত করে শাসনকার্যে স্থায়ী সুবিধা আনয়নের লক্ষ্যে একটি অনুগত শ্রেণি তৈরি করা। (iv) ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে আরও সুপ্রতিষ্ঠিত করা। এসব উদ্দেশ্যের বাস্তবায়নে চিরস্থায়ী বন্দোবস্ত সফল হলেও বাংলা কৃষি বিপ্লবে চিরস্থায়ী বন্দোবস্ত কোনো সহায়ক ভূমিকা রাখতে পারেনি।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সালমান সাহেবের পরিকল্পনার সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের পরি…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর