শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নীতির মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে আমার পাঠ্যবইয়ের লর্ড ডালহৌসি অনুসৃত 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে। 'স্বত্ববিলোপ নীতির' মূলকথা হলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীন কিংবা ব্রিটিশ শক্তি কর্তৃক সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করলে সে রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে; কোনো পালিত পুত্রের অধিকার স্বীকার করা হবে না। পূর্বে হিন্দু রাজাগণ রাজ্য ও রাজবংশ রক্ষার জন্য ইংরেজদের কাছ হতে বিশেষ অনুমতি সাপেক্ষে দত্তক গ্রহণ করতে পারতেন। তবে লর্ড ডালহৌসি কঠোরতার সাথে এ রীতি বন্ধ করে দিয়ে 'স্বত্ববিলোপ নীতি' প্রয়োগের মাধ্যমে কতিপয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এ নীতির মাধ্যমে তিনি সাতারা, ভোঁসলে, ঝাঁসি প্রভৃতি রাজ্য দখল করে নেন। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তার জমিজমা নিজের নামে করে নিতেন। দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। তার এ কর্মকান্ডের সাথে আমার পঠিত লর্ড ডালহৌসির 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে।

HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে তোমার পাঠ্…

উদ্দীপক

কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান একজন ঘোর সাম্রাজ্যবাদী প্রশাসক ছিলেন। সেখানে কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি তার জমিজমা নিজের নামে করে নিতেন। কোনো রকম দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। একজন সাম্রাজ্যবাদী শাসক হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন আধুনিক চিন্তাধারা সম্পন্ন। কাজেই তিনি সমাজ, শাসন, যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সাধন করেন। এজন্য তিনি প্রশংসার দাবিদার।

Dhaka · 2017

উত্তর

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম শুরু হয়।

উত্তর

বয়কট আন্দোলন' বলতে বোঝায় বিলেতি পণ্য, সেবা ও শিক্ষা বর্জন। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের নেতৃত্বে বয়কট আন্দোলন পরিচালিত হয়। প্রথমদিকে এ আন্দোলন বিলেতি পণ্য বর্জনে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়ে বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। কংগ্রেস নেতারা গ্রামে-গঞ্জে, শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলা এবং দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করতে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে আমার পাঠ্যবইয়ের লর্ড ডালহৌসি অনুসৃত 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে। 'স্বত্ববিলোপ নীতির' মূলকথা হলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীন কিংবা ব্রিটিশ শক্তি কর্তৃক সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করলে সে রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে; কোনো পালিত পুত্রের অধিকার স্বীকার করা হবে না। পূর্বে হিন্দু রাজাগণ রাজ্য ও রাজবংশ রক্ষার জন্য ইংরেজদের কাছ হতে বিশেষ অনুমতি সাপেক্ষে দত্তক গ্রহণ করতে পারতেন। তবে লর্ড ডালহৌসি কঠোরতার সাথে এ রীতি বন্ধ করে দিয়ে 'স্বত্ববিলোপ নীতি' প্রয়োগের মাধ্যমে কতিপয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এ নীতির মাধ্যমে তিনি সাতারা, ভোঁসলে, ঝাঁসি প্রভৃতি রাজ্য দখল করে নেন। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তার জমিজমা নিজের নামে করে নিতেন। দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। তার এ কর্মকান্ডের সাথে আমার পঠিত লর্ড ডালহৌসির 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের চেয়ারম্যানের মত উক্ত শাসক অর্থাৎ লর্ড ডালহৌসি (Lord Dalhousie) তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন- উক্তিটি যথার্থ। লর্ড ডালহৌসির সংস্কারমূলক কাজের মধ্যে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও প্রযুক্তির প্রবর্তন অন্যতম। তিনি (Wood's Despatch) -এর শিক্ষাসংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নবযুগের সূচনা করেন। ১৮৫৭ সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাইতে বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগ খোলা, বিজ্ঞান গবেষণা ও সাহিত্যচর্চার ব্যবস্থা, ইংরেজি শিক্ষার প্রসার ভারতের সমাজ ব্যবস্থার আধুনিকায়ন করে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ভারতে রেলপথ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে তিনি PWD (Public Works Department) স্থাপন করেন। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে তিনি বাংলা প্রদেশ শাসনের জন্য লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) এর পদ সৃষ্টি করেন। ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস, ধর্মান্তরিতদের উত্তরাধিকারে প্রাপ্ত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা করা ছিল তার সময়োচিত ও সাহসী পদক্ষেপ। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসার দাবিদার। উক্ত ব্যক্তির সাথে লর্ড ডালহৌসির কাজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তিনি তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন।
HSCHistory 1st PaperChapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্রাট শেরশাহ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার একজন অন্যতম পথ প্রদর্শক। তার শাসনামলে তিনি নিজস্ব চিন্তা-চেতনার মাধ্যমে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। প্রচলিত পদ্ধতিকে বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন আদলে তিনি এ ব্যবস্থা প্রবর্তন করেন। এতে ভূমি রাজস্ব ব্যবস্থায় গতিশীলতা আসে এবং সাম্রাজ্যের রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পায়। তার এ নীতি প্রবর্তনের মূল লক্ষ্য ছিল প্রজাদের দুর্দশা লাঘব। এ নীতিটি এতই উন্নত ছিল যে, পরবর্তীতে মুঘল সম্রাটগণ এমনকি ইংরেজরাও এ নীতি অনুসরণ করেছিলেন। [সকল বোর্ড ২০১৫]
ক
কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত শেরশাহের কার্যক্রমের সাথে লর্ড কর্নওয়ালিশের গৃহীত কোন ব্যবস্থার মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ
উল্লিখিত ব্যবস্থা ভারতে ইংরেজ কোম্পানির অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সহায়ক হয়েছিল? তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে?

কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি বহুজাতিক কোম্পানি প্রতিষ্ঠার সময় পরিচালনার জন্য কিছু আইন প্রণয়ন করা হয়। কিন্তু সময়ের ব্যবধানে কোম্পানিটির ব্যাপক বিস্তৃতির ফলে আইনের সীমাবদ্ধতায় বেশকিছু জটিলতার সৃষ্টি হয় এবং আইনের কয়েকটি ধারা অকার্যকর প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে কোম্পানির ব্যবস্থাপককে ব্যাপক ক্ষমতা দিয়ে নতুন একটি আইন প্রণয়ন করা হয়। নতুন আইন কোম্পানিটির ব্যবসায় বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করলেও ত্রুটিমুক্ত ছিল না। [ সকল বোর্ড ২০১৬ ]
ক
ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেলকে ইম্পিচমেন্টের সম্মুখীন হতে হয়?
খ
সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত আইনে ব্রিটিশ ভারতের যে আইনের প্রতিফলন ঘটেছে তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ
উক্ত আইনের ত্রুটিসমূহ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?

সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেলকে ইম্পিচমেন্টের সম্মুখীন হতে হয়?

ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেলকে ইম্পিচমেন্টের সম্মুখীন হতে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮২৮ সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসা একজন ইংরেজ উপলব্ধি করেন শাসিতদের কল্যাণ সাধন করাই হচ্ছে শাসকের প্রধান কর্তব্য। শাসিতদের কল্যাণ সাধনের জন্য তিনি সতীদাহ প্রথা রহিত করেন, ঠগী দমন ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনসহ বিভিন্ন সংস্কার কর্ম সাধন করেন। সংস্কার কর্মের জন্য তিনি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। [কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ]
ক
কে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন?
খ
স্বত্ববিলোপ নীতির প্রকৃতি কী ছিল?
গ
উদ্দীপকে আলোচিত সংস্কারকের সামাজিক সংস্কারসমূহ উল্লেখ কর।
ঘ
উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার কীভাবে মানবতাবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.স্বত্ববিলোপ নীতির প্রকৃতি কী ছিল?

স্বত্ববিলোপ নীতির প্রকৃতি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন?

কে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত ব্যবস্থা ভারতে ইংরেজ কোম্পানির অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সহায়ক হয়েছিল? তুউদ্দীপকে বর্ণিত শেরশাহের কার্যক্রমের সাথে লর্ড কর্নওয়ালিশের গৃহীত কোন ব্যবস্থার ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ব্যাখ্যা কর।কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে?উক্ত আইনের ত্রুটিসমূহ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।উদ্দীপকে বর্ণিত আইনে ব্রিটিশ ভারতের যে আইনের প্রতিফলন ঘটেছে তার পটভূমি ব্যাখ্যা সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেলকে ইম্পিচমেন্টের সম্মুখীন হতে হয়?উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার কীভাবে মানবতাবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল- বিশ্লেষণউদ্দীপকে আলোচিত সংস্কারকের সামাজিক সংস্কারসমূহ উল্লেখ কর।স্বত্ববিলোপ নীতির প্রকৃতি কী ছিল?কে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।