উদ্দীপকের রাজার ভাবনার সাথে তুমি কি একমত? যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের রাজা ভাবলেন, "এই মিত্রতার মানে কি আমাদের অস্তিত্বের বিনিময়ে শুধু নামটুকু বাঁচিয়ে রাখা?" তার এ ভাবনার সাথে আমি একমত। উদ্দীপকে ব্রিটিশ রেসিডেন্টের অধীন এক রাজ্যের রাজা ব্রিটিশ রেসিডেন্টের সাথে স্বীয় রাজ্যের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই মিত্রতা চাইলেন। কিন্তু রেসিডেন্ট বললেন, "মিত্রতার অর্থই হলো আমাদের কথা শোনা।" এই কথা শোনার অর্থ স্বীয় স্বাধীনতা বিসর্জন দেওয়া। তৎকালীন ব্রিটিশ শাসক লর্ড ওয়েলেসলি পরস্পর বিবদমান এদেশীয় রাজাগণকে ইউরোপীয় সামরিক সাহায্য গ্রহণে আগ্রহী ও উৎসাহী দেখে তাদেরকে পুরাপুরি ইংরেজ সাহায্যের ওপর নির্ভরশীল করে তুলতে চাইলেন। কিন্তু টিপু সুলতানের মতো তীক্ষ্ণ বিচক্ষণ দেশপ্রেমিক অচিরেই এই মিত্রতানীতির ষড়যন্ত্র ধরতে পারেন। তাই ব্রিটিশদের সাথে মিত্রতা স্থাপন না করে বরং স্বীয় রাজ্যের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সংগ্রামে নামেন তিনি। উদ্দীপকে বর্ণিত রাজার মধ্যে টিপু সুলতানের প্রতীকই ফুটে উঠেছে। উপর্যুক্ত আলোচনার আলোকে এককথায় বলা যায়, নিরাপত্তার বিনিময়ে দেশীয় রাজাদের স্বাধীন রাজনৈতিক সত্তার বিসর্জনই ছিল এ নীতির মূল উদ্দেশ্য। তাই উদ্দীপকের রাজার ভাবনার সাথে আমি সম্পূর্ণ একমত।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের রাজার ভাবনার সাথে তুমি কি একমত? যুক্তি দেখাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর