উক্ত বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী- পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত বিদ্রোহের অর্থাৎ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী-উক্তিটি যথার্থ। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হয়। ১৮৫৭ সালের বিদ্রোহ ছিল ধনী-গরিব নির্বিশেষে সাধারণ মানুষের অভ্যুত্থান। অনেক স্থানে সিপাহীরা বিদ্রোহ করার আগেই জনসাধারণ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সিপাহী ও জনসাধারণের সম্মিলিত বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। এ বিদ্রোহ ভারতীয় আকাশ থেকে অনেক মেঘকে বিদ্রোহের ঝড়ের বাতাসে সরিয়ে দেয়। এ সংগ্রামের প্রধান বলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের শাসনভার একটি বণিক কোম্পানির হাতে আর যে রাখা যায় না তা ব্রিটিশ পার্লামেন্ট অনুধাবন করতে পারে। ফলে ১৮৫৮ সালের ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানো হয়। তাছাড়া বিদ্রোহ দমনের পর ভারতের সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। হিন্দুরা পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞান সর্বান্তঃকরণে গ্রহণ করে আধুনিকতার পথে অগ্রসর হতে থাকে। পরিশেষে বলা যায় যে, সিপাহী বিদ্রোহের ফলে ভারতীয় জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে এবং ক্রমান্বয়ে ১৯৪৭ সালে ইংরেজ শাসনের অবসান ঘটায়। তাই বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী- পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর