উদ্দীপকে বর্ণিত আইনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আরোপিত কোন আইনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আরোপিত 'রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইনের' সাদৃশ্য পাওয়া যায়। ১৬০০ খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার শর্তে ১৫ বছর মেয়াদি চুক্তিপত্র লাভ করলেও তৎকালে এ কোম্পানি পরিচালনার জন্য বিধিবদ্ধ কোনো আইন প্রণয়ন হয়নি। কিন্তু কালক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক মানদণ্ড যখন শাসকের রাজদণ্ডে পরিণত হয়, তখন প্রশাসন পরিচালনায় কোম্পানি বেশকিছু সমস্যার সম্মুখীন হয়। এক্ষেত্রে ১৭৭৩ খ্রিষ্টাব্দে প্রণীত রেগুলেটিং অ্যাক্ট ভারতে ব্রিটিশ শাসন কাঠামো প্রবর্তনে একটি মাইফলক হিসেবে বিবেচিত হয়। এ আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। এ আইন দ্বারা আইন, বিচার ও কার্যনির্বাহক ক্ষমতাগুলো সুনির্দিষ্ট করা হয় এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচনা করা হয়। কিন্তু এ আইন ত্রুটিমুক্ত ছিল না। এ আইনের উদ্দেশ্য ছিল সৎ, কিন্তু ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। তথাপিও ব্রিটিশ শাসনের শাসনতান্ত্রিক ইতিহাসে এ আইনের তাৎপর্য অত্যধিক।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আরোপিত কোন আই…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর