উপরের উদ্দীপকে যে বিদ্রোহের কথা বলা হয়েছে সে বিদ্রোহের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কথা বলা হয়েছে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সংঘটিত প্রথম স্বাধীনতা সংগ্রাম। লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি, ইংরেজ কর্তৃক এ দেশের ধন-সম্পদ পাচার, ধর্মীয় বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম, ভারতীয় সিপাহিদের পেশাগত ক্ষোভ, ভাতা ও অন্যান্য ক্ষেত্রে বৈষম্য ইত্যাদি কারণে সিপাহিরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। এ বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়ে 'এনফিল্ড' নামক রাইফেল প্রবর্তনের ফলে। কারণ এর কার্তুজে গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে বলে গুজব ছড়ায়। হিন্দু-মুসলমান উভয় ধর্মসম্প্রদায়ের সৈনিকদের মধ্যে ক্ষোভচরমে পৌঁছালে ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহি প্রকাশ্যে বিদ্রোহ করেন। ক্রমেই এ বিদ্রোহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এ বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, তাঁতিয়া তোপি, কানপুরের নানা সাহেব, কুনওয়ার সিং প্রমুখ বীরত্বের সাথে এ বিদ্রোহে নেতৃত্ব দেন। উদ্দীপকে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা দেওয়া হয়েছে। এতে বিদেশি শাসনের প্রতি ক্ষিপ্ত মনোভাব প্রকাশিত হয়েছে। পাশাপাশি নানা সাহেব, তাঁতিয়া তোপি, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নামের উল্লেখ রয়েছে যা সিপাহি বিদ্রোহের নেতৃবৃন্দকে নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকে ১৮৫৭সালের সিপাহি বিদ্রোহের কথা বলা হয়েছে।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উপরের উদ্দীপকে যে বিদ্রোহের কথা বলা হয়েছে সে বিদ্রোহের কারণ বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর