উক্ত প্রথার কুফল বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত প্রথা অর্থাৎ লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সুফলের চেয়ে কুফলই ছিল বেশি। প্রথমত, ভূমি জরিপ না করে রাজস্ব নির্ধারণ করায় রাজস্বের পরিমাণ অত্যাধিক হয় এবং জমিদারির প্রকৃত সীমানা নির্ধারিত না হওয়াতে অসংখ্য মামলা-মোকদ্দমা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, কর্নওয়ালিস প্রজার মঙ্গলের দিকে নজর না দিয়ে এদেশে অভিজাত জমিদার শ্রেণি তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে ইংরেজরা এদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিল। তৃতীয়ত, সূর্যাস্ত আইনে অনেক সম্ভ্রান্ত জমিদার 'সর্বস্বান্ত হয়, আবার অনেক মহাজন, নায়েব, গোমস্তা, ব্যবসায়ী প্রমুখ জমিদার হয়ে যায়। ফলে কালক্রমে এরাই ইংরেজদের সাহায্য করে এবং রাজা, মহারাজা ও নবাব উপাধি প্রাপ্ত হয়। চতুর্থত, কর্নওয়ালিস আশা করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমির উন্নয়ন হবে। কিন্তু তার আশা পূরণ হয়নি। জমিদারগণ ভূমির উন্নয়নের চেষ্টা না করে নায়েব গোমস্তাদের হাতে জমিদারি ছেড়ে দিয়ে শহরে গিয়ে বিলাসী জীবনযাপন করেন। পঞ্চমত, বিশেষ করে মুসলমানগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত জরিপের মাধ্যমে না হওয়ায় রাজস্ব কোনো ক্ষেত্রে বেশি আবার কোনো ক্ষেত্রে কম ধরা হয়েছিল। ষষ্ঠত, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিতে জমিদারের মালিকানাস্বত্ব স্বীকার করা হয়, কিন্তু রায়তের দখলিস্বত্ব স্বীকার করা হয় না। ফলে রায়ত ভূমি দাসে পরিণত হয়। এককথায় চিরস্থায়ী বন্দোবস্ত এদেশের সামাজিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটায়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত প্রথার কুফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর