উদ্দীপকের জিসান আহমেদের ভূমি ব্যবস্থার সাথে কোম্পানি আমলের কোন প্রথার সামঞ্জস্যতা লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জিসান আহমেদের ভূমি ব্যবস্থার সাথে কোম্পানি আমলের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সামঞ্জস্য রয়েছে। ওয়ারেন হেস্টিংসের পরে ১৭৮৬ খ্রিষ্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে আসেন। লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস কর্তৃক ভূমি ব্যবস্থাপনার অসুবিধাগুলো লক্ষ করেন এবং যাতে ভবিষ্যতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয়, সে জন্য কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিষ্টাব্দে এক নতুন প্রথার প্রবর্তন করেন। ইতিহাসে এ ব্যবস্থাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এর আগে হেস্টিংসের আমলে পাঁচসালা ও একসালা বন্দোবস্ত চালু ছিল। এরূপ অস্থায়ী বন্দোবস্তের ফলে সরকার, জমিদার ও প্রজা সকলেই ক্ষতিগ্রস্ত হতেন। এ অসুবিধা দূর করার জন্য কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। উদ্দীপকে দেখা যায়, চেয়ারম্যান নির্বাচিত হয়ে জিসান আহমেদ জনগণের জন্য ভূমি ব্যবস্থার সংস্কার করে ভিন্ন এক প্রথার প্রবর্তন করেন। যার ফলে নতুন এক জমিদার শ্রেণির সৃষ্টি হয়। এটি উপরে আলোচিত কোম্পানি আমলের চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের জিসান আহমেদের ভূমি ব্যবস্থার সাথে কোম্পানি আমলের কোন প্রথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর