অধীনতামূলক মিত্রতা নীতি কী?
উত্তর: অধীনতমূলক মিত্রতা নীতি বলতে লর্ড ওয়েলেসলি কর্তৃক জন শোরের নিরপেক্ষ নীতি বর্জন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করাকে বোঝায়। লর্ড ওয়েলেসলি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী শাসক। কৌশলে উপমহাদেশে ব্রিটিশ শক্তিকে শক্তিশালী করে তোলাই ছিল তার সাম্রাজ্যবাদী নীতির অন্যতম লক্ষ্য। সেজন্য তিনি ভারত থেকে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বিনষ্ট করে দেশীয় রাজন্যবর্গের রাজনীতিতে ইংরেজ প্রভাব ও প্রাধান্য স্থাপনে সচেষ্ট হন। তিনি মনে করতেন যে, ভারতে ব্রিটিশ শক্তি, প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করতে পারলেই ভারতবাসীর কল্যাণ সাধন করা হবে। তাই তিনি পূর্ববর্তী শাসক জন শোরের নিরপেক্ষ নীতি বর্জন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। এটাই ইতিহাসে 'অধীনতামূলক মিত্রতা নীতি' নামে পরিচিত।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
অধীনতামূলক মিত্রতা নীতি কী?
উত্তর