উক্ত বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী- পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উল্লিখিত বিদ্রোহ অর্থাৎ সিপাহি বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী-উক্তিটি যথার্থ। সিপাহি বিদ্রোহই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এ বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার এমন কিছু পদক্ষেপ নেয় যা ভারতে তাদের শাসনের ধরনে ব্যাপক পরিবর্তন আনে। ভারতের রাজনীতি, সমাজসহ সর্বক্ষেত্রে এসব পরিবর্তন সুদূরপ্রসারী প্রভাব রেখেছিল। সিপাহি 'বিদ্রোহ ভারতে ব্রিটিশ সরকারের নীতি ও শাসনকার্যের ব্যাপারে বিরাট পরিবর্তন আনে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কোম্পানির শাসনের অবসান। ১৮৫৮ খ্রিষ্টাব্দে মহারানি ভিক্টোরিয়ার এক ঘোষণাপত্র দ্বারা ভারত প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের কর্তৃত্বাধীনে আসে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতে অধিকতর সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইন পাস করে। ভারতের জন্য একজন 'ভারত সচিবের' পদ সৃষ্টি করা হয়। ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে অজনপ্রিয় পুরনো রাজ্য বিস্তার নীতি থেকে সরে যায়। মহারানীর ঘোষণাপত্রে 'স্বত্ববিলোপ নীতি' পরিত্যক্ত হয়। এছাড়া জাতি-ধর্ম নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাইকে উচ্চ রাজপদে নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়।, মহাবিদ্রোহের পর ভারতীয় সমাজে বিভিন্ন সংস্কার কার্যক্রমে সাবধানতা অবলম্বন করা হয়। এ বিদ্রোহের পরিণতিতেই মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলমানদের ঐক্যের শক্তি অনুধাবন করতে পেরে কুখ্যাত 'ভাগ কর ও শাসন কর' (Divide and Rule) নীতি অনুসরণ শুরু করে। এটি কালক্রমে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপক ক্ষতি করে। উপরের আলোচনার পরিপ্রক্ষিতে বলা যায়, সিপাহি বিদ্রোহ সফল না হলেও ভারতে পরবর্তীকালে সংঘটিত সকল আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল। ভারতের সমাজ ও রাজনীতিতে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী- পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর