উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিদ্রোহের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের মিল আছে। পলাশীর যুদ্ধের একশ বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহিদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহি বিদ্রোহ নামে পরিচিত। সেনাবাহিনীতে এনফিল্ড নামে একটি নতুন রাইফেলের প্রচলন প্রত্যক্ষভাবে এ বিদ্রোহ ডেকে আনে। এনফিল্ড রাইফেলের কার্তুজে চর্বি মিশ্রিত থাকতো এবং বন্দুকে ভরার আগে তা দাঁত দিয়ে কাটতে হতো। সেনাদের মাঝে গুজব রটে যে, কার্তুজে শুকর ও গরুর চর্বি মিশ্রিত রয়েছে। আর হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের ধর্ম নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এ কাতুর্জের প্রচলন করা হয়েছে। এর ফলশ্রুতিতে তারা বিদ্রোহ করে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনানিবাসে এ বিদ্রোহের সূচনা করেন সিপাহি মঙ্গল পাণ্ডে। দ্রুত এই বিদ্রোহ প্রায় পুরো ভারতে ছড়িয়ে পড়ে। ১৮৫৭সালের এ বিদ্রোহের ফলেই ভারতে ইংরেজদের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটিশ সরকারের শাসন প্রবর্তিত হয়। উদ্দীপকে দেখা যায়, ইউক্রেনের সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়, তারা কিছু দাবি আদায়ের জন্য বিদ্রোহী হয়ে ওঠে। প্রেসিডেন্ট তাদের দমন করে সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার করেন। এ ঘটনা উপরে আলোচিত ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিদ্রোহের মিল আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর