ব্রিটিশ ভারতে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের উক্ত শাসক তথা টিপু সুলতান দেশের স্বাধীনতা রক্ষার্থে তার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে গেছেন। টিপু সুলতান ছিলেন হায়দার আলীর সুযোগ্যপুত্র। ১৭৮২ সালে পিতার মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের সিংহাসনে আরোহণ করেন। পিতার মতোই তিনি উপলব্ধি করেন, ইংরেজ শক্তিকে রুখতে না পারলে ভারতবর্ষের স্বাধীনতা বলে কিছু থাকবে না। টিপু সুলতানের এই স্বাধীনতার স্পৃহাই মূলত তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ। ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষার্থে তিনি যে বীরত্ব প্রদর্শন করেছেন, তা তাকে ভারতের ইতিহাসে দেশপ্রেমিকের মর্যাদা দিয়েছে। ভারতে মুসলিম শাসনের চরম দুঃসময়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে চরম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পিতা হায়দার আলীর মতো তিনি নিজেই শাসন সংক্রান্ত সকল বিষয় পরিদর্শন করতেন। তিনি বহুবিধ সংস্কার প্রবর্তন করে মহীশূরের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার উন্নতি সাধন করতে সক্ষম হন। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য তিনি পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করেন। তিনি একটি উন্নত মানের গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। ১৭৯১ সালে সারদাদেবীর মূর্তি নির্মাণের জন্য তিনি অর্থদান করেন। তিনি হিন্দু মন্দির ও পুরোহিতদের পৃষ্ঠপোষকতা করতেন। যদিও টিপু সুলতান শেষ পর্যন্ত তার দেশকে রক্ষা করতে পারেননি, কিন্তু অনাগতকালের স্বাধীনতাকামী ভারতবাসীর মনে তিনি স্বাধীনতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ব্রিটিশ ভারতে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর