উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসক বলতে আমার পাঠ্যবইয়ের টিপু সুলতানকে বোঝানো হয়েছে। উদ্দীপকে বর্ণিত একের পর এক যুদ্ধের মধ্য দিয়ে নিজ জনগণের প্রতি দায়িত্ব পালন, পিতার মতই দৃঢ়তা, নির্ভীকতা ও সাহসিকতা প্রদর্শন এসব বিষয় টিপু সুলতানের কথা মনে করিয়ে দেয়। একজন সাহসী যোদ্ধা ও বীর সৈনিক হিসেবে টিপু সুলতান কৃতিত্ব অর্জন করেন। তিনি তার পিতা হায়দার আলীর সাথে দ্বিতীয় মহীশূর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিলেন। এ যুদ্ধে তিনি ব্রিটিশ সেনাপতি ব্রেইথ ওয়েটকে পরাজিত করে বিপুল সম্মান ও খ্যাতি অর্জন করেন। দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালে হায়দার আলীর অকস্মাৎ মৃত্যু হয় এবং তার পুত্র টিপু সুলতান মহীশূরের সিংহাসনে আরোহণ করেন। পিতার মতোই তিনি উপলব্ধি করেন, ভারতবর্ষের সকল শক্তির সাধারণ শত্রু হলো ইংরেজ শক্তি। এ শক্তিকে রুখতে না পারলে ভারতবাসীর সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। এজন্য তিনি ক্রমবর্ধমান ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। টিপু | সুলতান সারা জীবন ব্রিটিশবিরোধী সংগ্রাম করেছেন। ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষার্থে তিনি যে বীরত্ব ও নির্ভীকতা দেখিয়েছেন, তা টিপু সুলতানকে ভারতের ইতিহাসে দেশপ্রেমিকের মর্যাদা দিয়েছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, টিপু সুলতান একজন পরাক্রমশালী ও বীরত্বপূর্ণ শাসক ছিলেন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর