"শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়"- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসক অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিংক-এর শাসনামল "শান্তি ও সংস্কারের জন্য ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়"- উক্তিটি যথার্থ। লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের গর্ভনর জেনারেলের দায়িত্বকালীন সময় (১৮২৮-১৮৩৫ সাল) কিছু উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম পরিচালনা করেন যার ফলাফল ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় 'সতীদাহ প্রথা' রহিত করেন ও ১৮৩০ সালে হেনরি স্লিম্যানের সহায়তায় ঠগী দস্যুদের দমন করেন। এর ফলে একদিকে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে অন্যদিকে সেখানে ইতিবাচক পরিবর্তন আসে। তিনি শিশু হত্যার মত ঘৃণিত প্রথাও সমাজ থেকে তুলে দেন। তার একান্ত প্রচেষ্টায় ভারতে অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও ফারসি ও সংস্কৃত ভাষার স্থলে ইংরেজি সরকারি ভাষারূপে প্রতিষ্ঠিত হয়। ফলে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের সুফল ভোগ করতে সক্ষম হয়। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি এদেশীয় বিচারক ও কর্মচারীদের বেতন স্কেল ও পদমর্যাদা বাড়ানো হয়। লর্ড মেকলের সহায়তায় তিনি আইন কমিশন গঠন করে 'ইন্ডিয়ান পেনাল কোড' তৈরি করেন যা মামলার নিষ্পত্তির ক্ষেত্রে আজও গাইড বুক হিসেবে স্বীকৃত। কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারের পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরে মালামাল চলাচলের ওপর থেকে শুল্ক উঠিয়ে নেন। দেশীয় সেনাবাহিনীকে বেত্রাঘাত করে শাস্তিদানের যে নিয়ম ছিল তিনি তা রহিত করেন। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, লর্ড উইলিয়াম বেন্টিংকের প্রবর্তিত উদারনৈতিক শাসনব্যবস্থা তার শাসনামলকে গৌরবোজ্জ্বল করে রেখেছে।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
"শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়"- ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর