উদ্দীপকে উল্লিখিত প্রথা কী নামে পরিচিত? এই প্রথা বিলোপের সাথে জড়িত গভর্নরের সামাজিক সংস্কারসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত। এই প্রথা বিলোপের সাথে জড়িত গভর্নর হলেন লর্ড উইলিয়াম বেন্টিংক। লর্ড উইলিয়াম বেন্টিংক তার শাসনামলে ভারতীয় সমাজে কিছু সামাজিক সংস্কার সাধন করেন। যা তৎকালীন ভারতীয় সমাজে আমূল পরিবর্তন নিয়ে আসে। তার সামাজিক সংস্কারমূলক কাজের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য 'সতীদাহ প্রথা' রহিতকরণ। প্রাচীনকাল থেকেই এদেশের হিন্দু সমাজে 'সহমরণ' এবং 'অনুমরণ' প্রথা প্রচলিত ছিল। অনেক সময় অনেক বিধবার অনিচ্ছা স্বত্ত্বেও সামাজিকতা রক্ষার খাতিরে জোরপূর্বক তাদের এ প্রথা মানতে বাধ্য করা হতো। লর্ড বেন্টিংক রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ১৮২৯ সালে এ অমানবিক প্রথা রহিত করেন। এছাড়া তিনি কন্যাশিশু হত্যা ও প্রথম সন্তানকে গঙ্গায় বলি দেবার প্রথা রহিত করেন। তার আরেকটি উল্লেখযোগ্য সামাজিক সংস্কার ছিল 'ঠগী দমন'। কর্নেল স্লিম্যান এর সহায়তায় ১৮৩০ সালে তাদের কঠোরভাবে দমন ও শাস্তি প্রদান করা হয়। উদ্দীপকে দেখা যায়, সুবর্ণ গ্রামে লিটু দাস মারা গেলে তার স্ত্রীকেও শ্মশানে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। যা সতীদাহ প্রথাকে নির্দেশ করে। এ প্রথার সাথে জড়িত গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কারসমূহ গুরুত্বপূর্ণ ছিল।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথা কী নামে পরিচিত? এই প্রথা বিলোপের সাথে জড়িত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর