লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: ভারতবর্ষের ব্রিটিশ শাসনামলের ইতিহাসে লক্ষ্মৌ চুক্তিই হচ্ছে প্রথম হিন্দু মুসলিম রাজনীতির সমঝোতার স্মারক। ভারতের জন্য একটি সংবিধানের রূপরেখা প্রণয়নে এ চুক্তি ছিল কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ প্রয়াস। তাছাড়া কংগ্রেস প্রথমবারের মতো লক্ষ্মৌ চুক্তিতে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার স্বীকার করে। ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বলেও মুসলিম লীগকে মেনে নেয়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর