বিষয়টি ভারতীয় শাসনব্যবস্থায় কী পরিবর্তন এনেছিল- পাঠ্যপুস্তকের আলোকে যথার্থতা বিচার কর।
উত্তর: বিষয়টি অর্থাৎ ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ভারতীয় শাসনব্যবস্থায় বেশ যুগান্তকারী কিছু পরিবর্তন আনয়ন করে । এগুলোর মধ্যে অন্যতম হলো— প্রথমত : ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের ফলে ভারতের রাষ্ট্র পরিচালকদের শ্বাসননীতিকে বিশেষভাবে প্রভাবিত করে। তারা এযাবৎ অনুসৃত তাদের শাসননীতির মৌলিক ব্যর্থতা উপলব্ধি করে শাসনপদ্ধতির পরিবর্তনে যত্নবান হন। দ্বিতীয়ত : এ বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার অনুধাবন করল যে, ভারতের মতো দেশের শাসনভার একটি বণিক কোম্পানির হাতে রাখা উচিত নয়। এজন্য ১৮৫৭ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। তৃতীয়ত : ১৮৫৭ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর মহারানি ভিক্টোরিয়া ঘোষণাপত্রের মাধ্যমে স্বত্ববিলোপ নীতি ও রাজ্যবিস্তার নীতি পরিত্যাগ করা হয়। মহারানি ঘোষণাপত্রে বলেন যে, একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ভিন্ন অপর সকলকে শাস্তি প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হবে এবং জাতি-ধৰ্ম নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী উচ্চ রাজকর্মে নিযুক্ত করা হবে। চতুর্থত : ১৮৩৩ খ্রিষ্টাব্দের সনদ আইনের কেন্দ্রীভূতকরণ নীতি পরিবর্তন করে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করা হয়। অতঃপর ১৮৬১ খ্রিষ্টাব্দের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ভার অর্পণ করা হয়। পঞ্চমত: এ বিদ্রোহের ফলে সামরিক বিভাগকে পুনগঠন করা হয়। ষষ্ঠত: এ বিদ্রোহের ফলে ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বিষয়টি ভারতীয় শাসনব্যবস্থায় কী পরিবর্তন এনেছিল- পাঠ্যপুস্তকের আল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর