ছকের প্রশ্নবোধক স্থানের বিষয়টি সামরিক অসন্তোষের কারণ ছিল-ব্যাখ্যা কর।
উত্তর: ছকের প্রশ্নবোধক স্থানে সিপাহি বিদ্রোহ প্রত্যয়টি বসবে। আর সিপাহি বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল সামরিক বাহিনীর বাঙালি সদস্যগণের অসন্তোষ। ইংরেজ ও ভারতীয় সিপাহিদের মধ্যে পদবি এবং বেতনভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল। ভারতীয় সৈন্যদের সুযোগ-সুবিধা কম ছিল। পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল। তার ওপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব, ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিপাহিদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। তাছাড়া হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের ব্যবহারের জন্য 'এনফিল্ড' রাইফেলের প্রচলন করা হয়। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এ খবর ছড়িয়ে পড়ল যে, এই টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে। ফলে উভয়ই ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহি হয়ে উঠল। তাই বলা যায়, উদ্দীপকে প্রশ্নোক্ত স্থানে বসা সিপাহি বিদ্রোহের প্রধানতম কারণ ছিল সামরিক বাহিনীর মধ্যকার অসন্তোষ। যা চরম আকার ধারণ করে বিদ্রোহকে আগুনের ফুলকির মতো ছড়িয়ে দেয়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছকের প্রশ্নবোধক স্থানের বিষয়টি সামরিক অসন্তোষের কারণ ছিল-ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর