'অধ্যাপক মোজাম্মেল হক ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলিকে ঘোরতর সাম্রাজ্যবাদী বলেছেন'- উক্তিটির সপক্ষে তোমার যুক্তি পেশ কর।
উত্তর: অধ্যাপক মোজাম্মেল হক ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলিকে ঘোরতর সাম্রাজ্যবাদী বলেছেন। অধ্যাপক সাহেবের মন্তব্যটি একটি যথার্থ মন্তব্য। উক্তিটির সপক্ষে আমার যুক্তি পেশ করছি। লর্ড ওয়েলেসলি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী শাসক। কৌশলে উপমহাদেশে ব্রিটিশ শক্তিকে শক্তিশালী করে তোলাই ছিল তার সাম্রাজ্যবাদী নীতির অন্যতম লক্ষ্য। সেজন্য তিনি ভারত থেকে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বিনষ্ট করে দেশীয় রাজন্যবর্গের রাজনীতিতে ইংরেজ প্রভাব ও প্রাধান্য স্থাপনে সচেষ্ট হন। তিনি মনে করতেন যে, "ভারতে ব্রিটিশ শক্তি, প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করতে পারলেই ভারতবাসীর কল্যাণ সাধন করা হবে।” তাই তিনি পূর্ববর্তী শাসকদের নিরপেক্ষ নীতি বর্জন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। ইতিহাসে এটা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। তিনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে ভারতীয় রাজন্যবর্গকে ব্রিটিশ সামরিক শক্তির ওপর নির্ভরশীল করে তোলেন। ফলে এ নীতি গ্রহণ করে ভারতীয় রাজন্যবর্গ ব্রিটিশ সরকারের নিকট রাজনৈতিক স্বাধীনতা জলাঞ্জলি দেয় এবং লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদ নীতিকে শক্তিশালী করে। তাই অধ্যাপক মোজাম্মেল হক ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলিকে ঘোরতর সাম্রাজ্যবাদী বলেছেন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'অধ্যাপক মোজাম্মেল হক ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলিকে ঘোরতর সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর