'অধীনতামূলক মিত্রতা নীতি' বলতে কী বোঝ?
উত্তর: লর্ড ওয়েলেসলি যে কৌশলী সাম্রাজ্য বিস্তার নীতি অনুসরণ করেছিলেন তাই ভারতের ইতিহাসে 'অধীনতামূলক মিত্রতা নীতি' হিসেবে পরিচিত। কৌশলে উপমহাদেশে ব্রিটিশ শাসনকে শক্তিশালী করে তোলাই ছিল তার অন্যতম প্রধান নীতি। ওয়েলেসলি পূর্ববর্তী শাসক জন শোরের নিরপেক্ষ নীতি বর্জন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। ভারতের যেসব দেশীয় রাজ্যের রাজা অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হতেন, তারা ইংরেজদের বিনা অনুমতিতে কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কোনোরূপ আলাপ-আলোচনা বা কূটনৈতিক ও রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। দেশীয় রাজ্যগুলোকে সামরিক সাহায্য দিয়ে ইংরেজ শক্তির ওপর নির্ভরশীল করে তোলা ছিল এ নীতির লক্ষ্য।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'অধীনতামূলক মিত্রতা নীতি' বলতে কী বোঝ?
উত্তর