অধ্যাপক হকের পরিবারের সদস্যগণ টিপুর চরিত্রের কোন দিকটি দেখে মুগ্ধ ও অনুপ্রাণিত হন?
উত্তর: অধ্যাপক হকের পরিবারের সদস্যগণ টিপু সুলতানের স্বাধীনচেতা মানসিকতা দেখে মুগ্ধ ও অনুপ্রাণিত হন। টিপু সুলতান তার পিতার ন্যায় একজন সাহসী যোদ্ধা এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কঠোর পরিশ্রমী এবং ধর্মনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলে হয়ত তিনি বাকি জীবন সুখে কাটাতে পারতেন। কিন্তু ব্যক্তিগত জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য অপেক্ষা তিনি দেশের স্বাধীনতা এবং আত্মমর্যাদাকে অধিক মূল্য দিয়েছিলেন। সেজন্য তিনি দেশের স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে ইংরেজদের মিত্র হতে চাননি। এ কারণে ইংরেজরা তাকে সহ্য করতে পারেননি। টিপুর বিরুদ্ধে তারা ১৭৯৯ খ্রিষ্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ ঘোষণা করেন। স্বাধীনচেতা বীর টিপু সুলতান প্রাণপণ যুদ্ধ করে নিহত হন। পরিশেষে বলা যায় যে, টিপু সুলতান ইংরেজদের অধীনতাকে গ্রহণ করেননি প্রয়োজনে যুদ্ধ করেছেন। দাসত্বের জীবন মেনে নেননি স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। তাঁর এসব গুণাবলিতে অধ্যাপক হকের পরিবারের সদস্যগণ মুগ্ধ ও অনুপ্রাণিত হন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
অধ্যাপক হকের পরিবারের সদস্যগণ টিপুর চরিত্রের কোন দিকটি দেখে মুগ্ধ ও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর