স্বত্ববিলোপ নীতি কী? ব্যাখ্যা কর।
উত্তর: ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারে যে কয়জন ব্যক্তি ও তাদের নীতিতে বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে 'লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি অন্যতম। স্বত্ববিলোপ নীতির মূলকথা হলো— ব্রিটিশ অধীন বা ব্রিটিশ শক্তি দ্বারা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজবংশের কোনো উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়বে। কোনো দত্তক পুত্রকে এসব রাজ্যের উত্তরাধিকার দেওয়া যাবে না। এর ফলে নাগপুর, ঝাঁসি, ভগৎ, মধ্যপ্রদেশের উদয়পুর, রাজস্থানের করোলি প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
স্বত্ববিলোপ নীতি কী? ব্যাখ্যা কর।
উত্তর