'শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়'- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: হ্যাঁ, 'শান্তি ও সংস্কারের জন্য লর্ড উইলিয়াস বেন্টিঙ্কের শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়- উক্তিটি যথার্থ। ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের ইতিহাসে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এক গৌরবোজ্জ্বল স্থান অধিকার করে আছে। শাসক হিসেবে দয়াপ্রবণতা, বিচক্ষণতা, আনুগত্য ও জনকল্যাণ সাধনের মতো অপূর্ব গুণাবলির সমন্বয় ছিলেন তিনি। এদেশীয় সমাজের কুসংস্কার দূরীকরণ, ইংরেজ ও দেশীয় কর্মচারীদের বৈষম্য দূরীকরণ, শিক্ষাদীক্ষার উন্নতি সাধন প্রভৃতির জন্য লর্ড মেকলে বেন্টিঙ্কের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে, সর্বপ্রথম তিনিই প্রাচ্য দেশীয় অত্যাচারী শাসনের স্থলে ব্রিটিশ স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন এ দেশবাসীকে। ঐতিহাসিক ফর্নটন মনে করেন, বেন্টিঙ্ক এক পরিবর্তনশীল সমাজের সাথে একাত্ম হয়ে এর কৃতিত্ব নিজ সাফল্যের ঝুড়িতে ভরে নেন। সর্বোপরি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, অর্থনৈতিক ও শাসনসংক্রান্ত বিষয়ে ইংরেজ শাসকদের মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এক স্মরণীয় নাম এবং নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের ইতিহাসে তার শাসনামলে ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়'- উক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর