উদ্দীপকে উল্লিখিত প্রথা বিলোপের সাথে কোন গভর্নরের নাম জড়িত? তার সামাজিক সংস্কারসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথাটি হলো- 'সতীদাহ প্রথা'। এটি বিলোপের সাথে গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের নাম জড়িত। তার সামাজিক সংস্কারসমূহ নিম্নরূপ- ১. সতীদাহ প্রথা উচ্ছেদ : রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করেন। ২. ঠগি দমন : ভারতে ঠগি নাম একদল ডাকাত সম্প্রদায়ের দ্বারা হত্যা, লুণ্ঠন প্রভৃতি সংঘটিত হতো। এদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা অবলম্বন করেন এবং ড. কর্নেল স্লিম্যানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দমন করেন। ৩. নারী শিশু হত্যা: নারী শিশু হত্যা এবং শিশু বলি প্রথা দমনে আইন পাশ করে তিনি কঠোর ব্যবস্থা অবলম্বন করেন। ৪. ইংরেজি শিক্ষার প্রসার: ইংরেজি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসেবে সরকারি স্বীকৃতি দিয়ে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটান। ৫. বিচারব্যবস্থায় সংস্কার: বিচারব্যবস্থায় ফারসির পরিবর্তে স্থানীয় ভাষার ব্যবহার চালু করেন এবং ভারতীয়দের বিচারক হিসেবে নিয়োগের সুযোগ দেন। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক উপর্যুক্ত সংস্কার ছাড়াও এদেশীয় সেনাবাহিনীতে বেতাঘাত করে শাস্তি প্রদানের নিয়ম চালু ছিল তা বন্ধ করে দেন। এছাড়াও তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে নরবলি ছিল তাও তিনি বন্ধ করেন।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথা বিলোপের সাথে কোন গভর্নরের নাম জড়িত? তার সাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর