উক্ত গভর্নর জেনারেল তার গৃহীত নীতির প্রয়োগ করে কোন কোন ভারতীয় রাজ্য দখল করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন-বিশ্লেষণপূর্বক তোমার মতামত তুলে ধর।
উত্তর: উক্ত গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি তার গৃহিত স্বত্ববিলোপ নীতির প্রয়োগ করে নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলো দখল করে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেছিলেন। লর্ড ডালহৌসি যুদ্ধের দ্বারা সাম্রাজ্য বিস্তার ছাড়াও স্বত্ববিলোপ নীতির প্রয়োগের মাধ্যমে রাজ্য প্রসারে উদ্যোগ নেন। ডালহৌসি সর্বপ্রথম সাঁতারা রাজ্যের ওপর তার স্বত্ববিলোপ নীতির প্রয়োগ ঘটান। ইংরেজদের বিনা অনুমতিতে সাঁতারার রাজা দত্তক পুত্র গ্রহণ করেছিলেন। ফলে ১৮৪৮ খ্রিষ্টাব্দে রাজা মারা গেলে ডালহৌসি দত্তক পুত্রের দাবি অগ্রাহ্য করে সাঁতারা রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপর সম্বলপুর রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে ১৮৪৯ খ্রিষ্টাব্দে সম্বলপুর রাজ্যটিও ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি। ভোঁসলে বংশের শেষ রাজা ১৮৫৩ খ্রিষ্টাব্দে অপুত্রক অবস্থায় মারা গেলে ডালহৌসি নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। ঝাঁসির রাজা মারা গেলে তার দত্তক পুত্রের দাবি অস্বীকার করে ডালহৌসি ১৮৫৩ খ্রিষ্টাব্দে ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। একইভাবে শতদ্রু নদীর নিকট ভগৎ রাজ্য মধ্যপ্রদেশে উদয়পুর, রাজস্থান করৌলি প্রভৃতি রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। অতঃপর ডালহৌসি ইংরেজ প্রদত্ত দেশীয়দের ভাতা ও খেতাবের ক্ষেত্রেও স্বত্ববিলোপ নীতির প্রয়োগ ঘটান। ১৮৫১ খ্রিষ্টাব্দে পেশোয়ার দ্বিতীয় বাজীরাও মারা গেলে বাজীরাও-এর দত্তকপুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেন ডালহৌসি। একইভাবে তাঞ্জোরের রাজা মারা গেলে তার দুই কন্যা সন্তান থাকা সত্ত্বেও তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত এবং সে সঙ্গে তাঞ্জোরের রাজপদ ও ভাতা বন্ধ করে দেন। এমনকি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের খেতাব ও ভাতা লোপ করার চেষ্টা করেন ডালহৌসি। কিন্তু পরিচালক সভা বাধা দেওয়ার ফলে তিনি সফল হতে পারেননি।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত গভর্নর জেনারেল তার গৃহীত নীতির প্রয়োগ করে কোন কোন ভারতীয় রাজ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর