উদ্দীপকের শাসকের ন্যায় তোমার পাঠ্যপুস্তকে কোন শাসক, কাদের প্রচেষ্টায় সমাজ থেকে কুসংস্কার দূর করেন, বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের শাসকের ন্যায় আমার পাঠ্যপুস্তকে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখের প্রচেষ্টায় সমাজ থেকে কুসংস্কার দূর করেন। ইংরেজ শাসকদের মধ্যে সংস্কারবাদী ও উদারনৈতিক গভর্নর জেনারেল হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিষ্কের নাম সর্বজনবিদিত। বেন্টিঙ্ক ছিলেন একজন শান্তিপ্রিয় উদারপন্থি শাসক। তিনি প্রজাদের কল্যাণার্থে সতীদাহ প্রথা নামক কুসংস্কার নিবারণে আইন প্রণয়ন করেন। সমাজে কুসংস্কার প্রধানত অশিক্ষা ও কুশিক্ষার জন্যই তৈরি হয়। এজন্য তিনি ভারতে শিক্ষাসংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ব্যাপারে তাকে সর্বোতভাবে সহায়তা করে রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখ। তিনি উপমহাদেশে শিক্ষা বাজেট পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি করেন। ভারতীয় উপমহাদেশের নারী সমাজের মর্যাদা বৃদ্ধিতেও লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কন্যা সন্তানকে পূর্বে অনেক অবমাননা করা হলে তিনি কঠোর আইন প্রয়োগ, সচেতনতার বিস্তার ও শিক্ষা বিস্তারের মাধ্যমে তা রহিত করেন। এছাড়াও রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে লর্ড বেন্টিঙ্ক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরিশেষে বলা যায়, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখের সহযোগিতায় সমাজ থেকে কুসংস্কার দূরীকরণে সফলতার স্বাক্ষর রাখেন, যা তাকে চিরস্মরণীয় করে রাখবে।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের শাসকের ন্যায় তোমার পাঠ্যপুস্তকে কোন শাসক, কাদের প্রচেষ্টা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর